অতিরিক্ত ওজনের জন্য শুনতে হয়েছে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজ পরে প্রতিবাদ স্বরার
মা হওয়ার পর অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু এই সাধারণ ব্যাপারটি অসাধারণ হয়ে ওঠে বা অতি সাধারণ হয়ে ওঠে সেলিব্রিটিদের ক্ষেত্রে। খুব সম্প্রতি ক্যাটরিনা কাইফের মোটা হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল কটাক্ষ।
মা হওয়ার পর অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু এই সাধারণ ব্যাপারটি অসাধারণ হয়ে ওঠে বা অতি সাধারণ হয়ে ওঠে সেলিব্রিটিদের ক্ষেত্রে। খুব সম্প্রতি ক্যাটরিনা কাইফের মোটা হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল কটাক্ষ। সেই তালিকায় রয়েছে স্বরা ভাস্বরের নামও। এবার একেবারে নিজস্ব স্টাইলে ট্রোলারদের জবাব দিলেন অভিনেত্রী।
‘মোটি’ লেখা ব্লাউজ পরে প্রতিবাদ স্বরার
শনিবার ‘রাইজ অ্যান্ড ফল’ নামের একটি রিয়ালিটি অনুষ্ঠানের দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে উপস্থিত থাকতে দেখা যায় স্বরা ভাস্বরকে। একটি বেগুনি রঙের ব্লাউজ এবং শাড়িতে সেজেছিলেন তিনি। তবে সব থেকে যেটি নজর কেড়েছিল সেটি হলো অভিনেত্রীর ব্লাউজ, যেখানে বড় বড় করে লেখা মোটি (মোটা)
কেন তিনি এমন ব্লাউজ পড়ে সর্ব-সম্মুখে এলেন জিজ্ঞাসা করতে তিনি বলেন, ‘আমার মেয়ের বয়স এখন তিন বছর। বিগত তিন বছর ধরে বহু মানুষ আমাকে কটাক্ষ করেছেন আমার অতিরিক্ত ওজন নিয়ে। বহু অপরিচিত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমাকে বিভিন্ন নাম দিয়ে কটাক্ষ করেছে। কেউ আমাকে বলেছে গরু, কেউ আবার বলেছে জলহস্তী, তাই এখন আমি এটাই মেনে নিয়েছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার সন্তান হওয়ার পর আমি আগের অবস্থায় ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মনে হয়েছিল সন্তান হয়ে গেলে একজন মা সারা জীবনের জন্য অভিভাবক হয়ে যান। জীবন পুরোপুরি পাল্টে যায়। তাতে কোন সমস্যা নেই। অবশ্যই আমরা আমাদের পুরনো জীবন, আমাদের স্বাধীন সত্তা এবং আমাদের টানটান শরীরকে মিস করি কিন্তু জোর করে শরীরকে আগের অবস্থায় নিয়ে যাওয়াটা কোনভাবেই উচিত নয়।’
চলতি বছরের মে মাসে সোশ্যাল মিডিয়ায় ২০১৮ সালের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী, যে পোস্টের কমেন্ট বক্সে বহু অসংবেদনশীল মন্তব্যের শিকার হন তিনি। জবাবে তিনি লিখেছেন, এই বিষয়ে আমি আমার অবস্থানে অটল থাকবো। সন্তান জন্ম দেওয়ার পর আমার শরীরের পরিবর্তণ এবং সোশ্যাল মিডিয়ায় অপরিচিতদের খুশি করার জন্য রোগা হতে আমি অস্বীকার করি এবং তার জন্য অনেক ক্ষোভের সম্মুখীন হয়েছি আমি। আমি শুধু একটা কথাই বলতে চাই যে নারীদের শরীরের উদ্দেশ্যে শুধু যৌনতার বস্তু হওয়া নয় বা গ্ল্যামারের জন্য ব্যবহার হওয়া নয়।
Home/Entertainment/অতিরিক্ত ওজনের জন্য শুনতে হয়েছে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজ পরে প্রতিবাদ স্বরার