...
...
Next Story

২য় বিবাহবার্ষিকীতে আদরমাখা পোস্ট স্বর্ণদীপ্ত-অর্পিতার! ভালোবেসে একে অপরকে কী ডাকনামে ডাকেন তাঁরা?

দেখতে দেখতে ২টো বছর এক সঙ্গে স্বামী-স্ত্রী হয়ে হেঁটে ফেললেন স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডল। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিক করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। ২য় বিবাহবার্ষিকীতে একে অপরকে দিলেন আদরমাখা বার্তা।

Published on: Nov 27, 2025, 17:18:47 IST
Advertisement

দেখতে দেখতে ২টো বছর এক সঙ্গে স্বামী-স্ত্রী হয়ে হেঁটে ফেললেন স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মন্ডল। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিক করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। 'সোনা' এবং 'দেবা'র চরিত্রে সেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। আর আর পর্দায় স্বামী-স্ত্রীর অভিনয় করতে করতে বাস্তবেও একে অপরকে ভালোবেসে ফেলেন তাঁরা। তারপর আর কী ২০২৩-এর নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন।

২য় বিবাহবার্ষিকীতে আদরমাখা পোস্ট স্বর্ণদীপ্ত-অর্পিতার!একে অপরকে কী ডাকনামে ডাকে?
২য় বিবাহবার্ষিকীতে আদরমাখা পোস্ট স্বর্ণদীপ্ত-অর্পিতার!একে অপরকে কী ডাকনামে ডাকে?

আরও পড়ুন: কৌশিককে 'নটী বিনোদিনী'র গল্প নিয়ে ছবি বানাতে দেননি সৃজিত! 'লহ গৌরাঙ্গের নাম রে...', মুক্তির আগে মুখ খুললেন পরিচালক

তারপর চোখের নিমেষে কেটে গিয়েছে ২টো বছর। কিন্তু তাতে তাঁদের ভালোবাসা তো কমেনি বরং বেড়েছে অনেকখানি। আর তাই বিয়ের জন্মদিনে স্বর্ণদীপ্তকে সেই মিষ্টি বার্তাই দিলেন অর্পিতা। ‘মাম্মা’ বলে বরকে সম্বোধন করলেন। আসলে বর স্বর্ণদীপ্তকে ভালোবেসে 'মাম্মা' বলেই ডাকেন নায়িকা।

তিনি বৃহস্পতিবার নিজেদের বিয়ে, হানিমুন সহ ঠোঁটে ঠোঁট রেখে বেশ কিছু ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘২ বছরের এই পথ চলা কী সুন্দর। আর এই ভাবেই বাকিটা জীবন হাঁটতে চাই। তোমার সঙ্গে প্রতি বছর আমার জীবনকে আরও সুন্দর করে তুলতে চাই … শুভ ২য় বিবাহবার্ষিকী, আমার ভালবাসা.... যত দিন যাচ্ছে একসঙ্গে বুড়োবুড়ি হওয়ার লোভটাও বেড়ে যাচ্ছে রে মাম্মা। এভাবেই পাগলীটাকে আগলে রেখো ভালোবাসায় মুরিয়ে সারাটা জীবন। আমি তোমাকে ভালোবাসি জানুয়া।'

অর্পিতার এই মিষ্টি পোস্ট দেখে তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দেন অনুরাগীরা। অর্পিতা বর্তমানে 'ফুলকি' ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তাই পর্দার ফুলকি দ্যিবাণী মণ্ডলের সঙ্গে তাঁর ভালোই সখ্যতা।

তাই মেগার ননদের আসল বিবাহ বার্ষিকীতে একটি মিষ্টি কমেন্টও করেন নায়িকা। দ্যিবাণী লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী’। তাছাড়াও অনুরাগীরাও নানা কমেন্ট করেন। একজন লেখেন, ‘তোমাদের দু’জনকেই শুভ বার্ষিকী… তোমার এবং ওঁর মতো জীবনসঙ্গী আশীর্বাদ! খুশি থেকো আর সব সময় ভালো থেকো।' এছাড়াও আরও অনেকে 'শুভ বিবাহবার্ষিকী' লিখে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে স্বর্ণদীপ্তও তাঁদের জুটিতে ছবি দিয়ে লেখেন, ‘আমি তোমাকে গতকালের থেকেও বেশি ভালোবাসি এবং আগামিকালের চেয়ে কম ভালোবাসি। তুমি আমার সুখের উৎস। তুমিই আমার সবকিছু মাম্মা।’ অর্থাৎ স্বর্ণদীপ্তও কিন্তু স্ত্রীকে ভালোবেসে ওই একই ডাক অর্থাৎ 'মাম্মা' বলেই সম্বোধন করেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks