...
...
Next Story

আজ পর্যন্ত খান নি চুমু! কেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ স্বস্তিকা?

এখন যেখানে শুধু বলিউড নয়, টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও হয়ে উঠেছেন ভীষণ সাহসী, সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

Published on: Jan 10, 2026, 11:18:03 IST
Advertisement

এখন যেখানে শুধু বলিউড নয়, টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও হয়ে উঠেছেন ভীষণ সাহসী, সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

কেন কখনও অনস্ক্রিন চুমু খান না স্বস্তিকা?
কেন কখনও অনস্ক্রিন চুমু খান না স্বস্তিকা?

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেখানে অন্যান্যদের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকাও। এই ছবির একটি গানে রেট্রো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। কিন্তু একাধিক ওয়েব সিরিজ, সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করলেও আজ পর্যন্ত কেন স্বস্তিকাকে দেখা যায়নি কোনও ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে?

আরও পড়ুন: 'ভিনি দিদি আকাশ থেকে…', বয়স সবে ১০ মাস, মেয়েকে কুকুরদের ভালোবাসার পাঠ দিচ্ছেন অনিন্দিতা

সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, আমি এখনও পর্যন্ত অনস্ক্রিন চুমু খাইনি। আমি আমার কাজের প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। পরিচালকদের প্রথম থেকেই বলে রাখি যে আমি কোনওভাবেই চুমু খাব না। খুব প্রয়োজন হলে তবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করব। তবে সে ক্ষেত্রেও এমন ভাবে শর্ট নেওয়া হয় যাতে মনে হয় নায়ক নায়িকা ঘনিষ্ঠ ভাবে রয়েছেন কিন্তু আদতে ততটাও ঘনিষ্ঠ হই না আমি।

স্বস্তিকা বলেন, এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আমার মনে হয় আমি এখনও রেডি নই এক্ষেত্রে। তাই পরিচালকদের বলাই থাকে যে আমি এমন কোনও দৃশ্যে অভিনয় করব না যেখানে চুমু খেতে হবে। তবে যদি খুব পছন্দ হয়ে যায় গল্প সে ক্ষেত্রে পরিচালককে একটি চকলেট খাইয়ে রাজি করাই যাবে এমন ভাবে শটটা নেওয়া হবে যাতে মনে হবে চুমু খাচ্ছি, কিন্তু আদৌ আমরা চুমু খাই না।

স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালে অভিনয় করে প্রথম নজর কেড়েছিলেন স্বস্তিকা। এরপর সিনেমা এবং ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। গভীর জলের মাছ থেকে শুরু করে ফাটাফাটি, সর্বত্র সত্যিকার নিজেকে করেছেন প্রমাণ।

সম্প্রতি আবার ছোট পর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী। স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে স্বস্তিকাকে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের টিআরপি একদম ওপরে যাতে বোঝাই যাচ্ছে ধারাবাহিকটি দর্শকদের কতটা নজর কেড়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe