...
...
Next Story

শোভনের সঙ্গে ভাঙে প্রেম, 'আমি খুবই ইমোশানাল ফুল মানুষ', কেমন ভালোবাসায় বিশ্বাসী স্বস্তিকা?

ডিসেম্বরের শহর জুড়ে শীতের আমজে। এই শীতে রোদের উষ্ণতার মতো প্রেমের ছোঁয়া পেতে চায় স্বস্তিকা দত্তর মন। এখন কাজই তাঁর ধ্যান জ্ঞান। তবে একটা সময় তাঁরও মন ভেঙেছিল, বেজেছিল বিচ্ছেদে সুর। কিন্তু মন ভাঙলেও ভালোবাসায় বিশ্বাস হারানি নায়িকা। কিন্তু কেমন ভালোবাসায় বিশ্বাসী নায়িকা?

Published on: Dec 18, 2025, 17:53:42 IST
Advertisement

ডিসেম্বরের শহর জুড়ে শীতের আমজে। এই শীতে রোদের উষ্ণতার মতো প্রেমের ছোঁয়া পেতে চায় স্বস্তিকা দত্তর মন। টলিপাড়ার জনপ্রিয় অভিনেয় স্বস্তিকা। সিরিজ হোক বা সিনেমা, ছোটপর্দা সব মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন নায়িকা। এখন কাজই তাঁর ধ্যান জ্ঞান। তবে একটা সময় তাঁরও মন ভেঙেছিল, বেজেছিল বিচ্ছেদে সুর। কিন্তু মন ভাঙলেও ভালোবাসায় বিশ্বাস হারানি নায়িকা। কিন্তু কেমন ভালোবাসায় বিশ্বাসী নায়িকা?

শোভনের সঙ্গে ভাঙে প্রেম, ‘আমি ইমোশানাল ফুল’, কেমন ভালোবাসা চান স্বস্তিকা?
শোভনের সঙ্গে ভাঙে প্রেম, ‘আমি ইমোশানাল ফুল’, কেমন ভালোবাসা চান স্বস্তিকা?

আরও পড়ুন: 'যতক্ষণ না ১২ ঘন্টার শিফটে রাজি হন…', দীপিকার পর এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন রাধিকা

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘এই শীতের শহরে প্রেম করতে ইচ্ছে করছে। তবে এখন প্রেমে মানুষ হয় পাগল। প্রেমে মানুষ হয় ছাগল। এখন আমি প্রেমের দিকে ফোকাস করলে আমার কাজের দিকটা ঘেঁটে যাবে। আমি খুবই ইমোশানাল ফুল মানুষ, আবার আমি একজন খুব সাংসারিক মানুষও বটে। আসলে আমি জেন-জি প্রেমে বিশ্বাস করি না। আমি কথায় বিশ্বাস করি। কারণ ভালোবাসায় ভালোভাষাটাও দরকার। আসলে কথাতেই শুরু কথাতেই শেষ।’

প্রসঙ্গত, একটা সময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নায়িকা। একসঙ্গে মিনি ট্রিপ থেকে শুরু করে মাঝ রাতে রাস্তার ধারের চায়ের দোকান চা খাওয়া সবটাই সমাজমাধ্যমে ভাগ করে নিতেন। প্রেমে পড়ার কিছু দিনের মধ্যেই তাঁরা তাঁদের সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন। তাঁদের বিয়ের কথা বার্তা চলছে এমন গুঞ্জনও শোনা যেত এক সময়। কিন্তু সেই প্রেম টেকেনি।

শোনা যায়, শোভনের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক প্রচন্ড ভেঙে পড়েছিলেন নায়িকা। বর্তমানে শোভন সোহিনী সরকারের সঙ্গে সুখে সংসার করছেন। অন্যদিকে, নানা কাজ নিয়ে ব্যস্ত স্বস্তিকা।

কাজের সূত্রে, স্বস্তিকাকে বর্তমানে স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জী ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাচ্ছে। তাছাড়াও আগামী বছর অর্থাৎ ২০২৬ -এ ইউন্ডোজ প্রডাকশন হাউজের প্রযোজনায় মুক্তি পাবে নায়িকার নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ২৩ জানুয়ারিতে এই ছবিটি মুক্তি পেতে চলেছে। এই ছবিতে নায়িকার বিপরীতে দেখা যাবে বনি সেনগুপ্তকে। তাছাড়াও ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, অনামিকা সাহা, শ্রুতি দাস সহ আরও অনেককে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks