...
...
Next Story

নতুন রূপে ফিরতে চলেছেন স্বস্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। ধারাবাহিকের দ্বিতীয় পর্বেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। খুব সম্প্রতি ধারাবাহিকটি শেষ হয়েছে। এবার নতুন চরিত্র নিয়ে আবার কাজে ফিরতে চলেছেন স্বস্তিকা।

Published on: Mar 12, 2026, 20:00:23 IST
Advertisement

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। ধারাবাহিকের দ্বিতীয় পর্বেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। খুব সম্প্রতি ধারাবাহিকটি শেষ হয়েছে। এবার নতুন চরিত্র নিয়ে আবার কাজে ফিরতে চলেছেন স্বস্তিকা।

নতুন রূপে ফিরতে চলেছেন স্বস্তিকা
নতুন রূপে ফিরতে চলেছেন স্বস্তিকা

স্বস্তিকা ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, একটি সাদা কালো ছবি। পায়ের ওপর হাত রেখে বসে রয়েছেন তিনি, হাতে রয়েছে একটি কালো ব্যান্ডের ঘড়ি। মুখ দেখা না গেলেও দ্বিতীয় ছবিটি থেকে স্পষ্ট যে আবার নতুনভাবে কাজে ফিরছেন তিনি। ক্যাপশনেও রয়েছে সেই ইঙ্গিত। তিনি লিখেছেন, ‘নতুন সফর শুরু।’

আরও পড়ুন: 'বিশ্বাসই করতে পারছিলাম না…', ঘুরতে গিয়ে কোন বিরল দৃশ্যের সাক্ষী হন সন্দীপ্তা?

ইতিমধ্যেই সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এবার স্টার জলসা নয় বরং জি বাংলায় অভিনয় করবেন স্বস্তিকা। ধারাবাহিকের নাম খুব সম্ভবত ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। যদিও এই নামটি এখনও জি বাংলার তরফ থেকে প্রকাশ্যে আসেনি।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘প্রমো শুটিং শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই প্রমো লঞ্চ হবে জি বাংলার পর্দায়। নাম ঠিক হয়েছে অন্নপূর্ণা লক্ষ্মীরা, যদিও পরে বদল হবে কিনা সেটা জানা নেই। কিন্তু মনে হয় এই নামটাই থাকবে কারণ জি যখন ঘোষণা করে, তখনও এই নামটাই ছিল। তাই মনে হয় পরিবর্তন হবে না।’

আরও পড়ুন: 'বিশ্বাসই করতে পারছিলাম না…', ঘুরতে গিয়ে কোন বিরল দৃশ্যের সাক্ষী হন সন্দীপ্তা?

গল্প প্রসঙ্গে

অন্নপূর্ণা লক্ষ্মীরা, এই ধারাবাহিকটি এক এমন মায়ের গল্প বলবে যার তিন মেয়ে। ছেলে জন্ম দিতে পারেননি বলে তাকে ছেড়ে চলে যায় স্বামী। এরপর তিন মেয়েকে নিয়ে একটি ভাতের হোটেল শুরু করে জীবন এগিয়ে নিয়ে যায় অন্নপূর্ণা।

অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণার এক মেয়ের চরিত্রে যে স্বস্তিকা অভিনয় করবেন সেটা বলাই বাহুল্য। অন্য এক মেয়ের চরিত্রে অভিনয় করতে পারেন ঈপ্সিতা মুখোপাধ্যায়। তৃতীয় মেয়ের চরিত্রকে অভিনয় করবেন সেটা এখনোও জানা যায়নি।

এই ধারাবাহিকে স্বস্তিকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। সব মিলিয়ে একটি অন্যরকম লড়াইয়ের গল্প নিয়ে আসতে চলেছে ‘অন্নপূর্ণা লক্ষ্মীরা’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks