...
...
Next Story

'যে রবি ঠাকুরকে ছাড়ছে না সে আমাদের কেন ছাড়বে...', ট্রোলিং নিয়ে সরব স্বস্তিকা

হাতে স্মার্টফোন আর তার সঙ্গে আনলিমিটেড ইন্টারনেট, সবকিছুই এখন ভীষণ সহজলভ্য হয়ে যাওয়ার ফলে সোশ্যাল মিডিয়া একেবারে হাতের মুঠোয় চলে এসেছে সকলের। সব বিষয়ের যেমন একটি ভালো দিক থাকে তেমন থাকে একটি খারাপ দিক আর সোশ্যাল মিডিয়ার এই বাড়বারন্তের সব থেকে খারাপ প্রভাব পড়েছে মহিলা তারকাদের উপর।

Published on: Feb 28, 2026, 20:23:59 IST
Advertisement

হাতে স্মার্টফোন, সঙ্গে আনলিমিটেড ইন্টারনেট, সবকিছুই এখন ভীষণ সহজলভ্য হয়ে যাওয়ার ফলে সোশ্যাল মিডিয়া একেবারে হাতের মুঠোয় চলে এসেছে সকলের। সব বিষয়ের যেমন একটি ভালো দিক থাকে তেমন থাকে একটি খারাপ দিক আর সোশ্যাল মিডিয়ার এই বাড়বারন্তের সব থেকে খারাপ প্রভাব পড়েছে মহিলা তারকাদের উপর।

'যে রবি ঠাকুরকে ছাড়ছে না সে আমাকে কেন ছাড়বে...', ট্রোলিং নিয়ে সরব স্বস্তিকা
'যে রবি ঠাকুরকে ছাড়ছে না সে আমাকে কেন ছাড়বে...', ট্রোলিং নিয়ে সরব স্বস্তিকা

সমাজ মাধ্যমে আগেও কটাক্ষের শিকার হতে হত সেলিব্রিটিদের, বিশেষ করে মহিলা তারকাদের। তবে বেশ কিছু বছর ধরে সেই কটাক্ষ নিজের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলেই মনে করছেন অভিনেত্রীরা। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের সম্মুখীন হয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রাজীব কুমার থেকে কোয়েলরা, লিস্ট একনজরে

এবার এই কটাক্ষ নিয়ে কথা বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা চিরকালই সব বিষয় নিয়ে সরব থাকতেই ভালোবাসেন। ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন তিনি। কিন্তু বিভিন্ন সময়ে এই কটাক্ষ তাঁকেও আঘাত করে। সম্প্রতি এই বিষয় নিয়েই কথা বলতে গিয়ে জি ২৪ ঘণ্টাকে স্বস্তিকা জানান, শুধুমাত্র তারকা বলে নয়, প্রত্যেক ক্ষেত্রেই মহিলাদের বিভিন্ন সময়ে উপহাসের শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন: মা মানেই পারফেক্ট নয়, শিলাদিত্যর ছবিতে স্বস্তিকা বলবেন এক অন্য লড়াইয়ের গল্প

অভিনেত্রী আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও কেউ ছাড়ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির পোস্টের তলায় রবি ঠাকুরের চরিত্র নিয়েও সবাই ছাল ছাড়িয়ে নিচ্ছে। সারা জীবন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর যা করলেন সেটা বাদ দিয়ে ওনার চারটে প্রেম নিয়ে মানুষ যা নোংরামো করছে, সেটা সত্যিই হাস্যকর। যে রবি ঠাকুরকে ছাড়ছে না তারা আমাদের কেন ছাড়বে।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘কালিপটকা’ সিরিজে একদম অন্যরকম চরিত্রে ধরা দিয়েছিলেন স্বস্তিকা। তারপরেই ‘প্রোমোটার বৌদি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। খুব সম্প্রতি শুরু হয়েছে ‘ছেলেধরা’ সিনেমার শ্যুটিং, যেখানে একজন সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks