স্বস্তিকা মুখোপাধ্যায়, এমন একজন অভিনেত্রী যাকে বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অভিনেত্রী কখনওই সেই কমেন্টের জন্য ভেঙে পড়েননি বরং এমন কিছু জবাব দিয়েছেন যা ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয়নি। কিন্তু কিভাবে তিনি এই নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনে প্রবেশ করতে দেন না?

সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি টার্গেট হন অভিনেতা-অভিনেত্রীরা। ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত, যেকোনো কারণেই হোক না কেন সেলিব্রিটিদের খুব সহজে ছোট করেন আমজনতা। কিন্তু এসবের মধ্যেও নিজেকে খুব সুন্দর ভাবে বাঁচিয়ে রাখেন স্বস্তিকা। নেতিবাচক মন্তব্য একেবারেই নাড়া দিতে পারে না তাঁকে?
আরও পড়ুন: অনস্ক্রিন বউ নন্দিনী নয়, বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের
কীভাবে তিনি নিজেকে সামলান? সম্প্রতি দিদি নাম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন টেলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী যাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েই স্বস্তিকা জানান, ঠিক কিভাবে নেতিবাচক মন্তব্য থেকে তিনি নিজেকে দূরে রাখেন?
স্বস্তিকা বলেন, ‘আমি শুধু তোমাদের একটাই টিপস দিতে পারি। লোকেরা যখন আমাদের কটু কথা বলে তখন ওরা চায় যে আমরা রিয়াক্ট করি। ওরা চায় আমরা বলি, কেন আমাকে এ কথা বললেন? আপনি কি জানেন আমি কত কাজ করেছি? কিন্তু আমার মনে হয় এসব কথা বলার কোনও প্রয়োজন নেই।’
{{/usCountry}}স্বস্তিকা বলেন, ‘আমি শুধু তোমাদের একটাই টিপস দিতে পারি। লোকেরা যখন আমাদের কটু কথা বলে তখন ওরা চায় যে আমরা রিয়াক্ট করি। ওরা চায় আমরা বলি, কেন আমাকে এ কথা বললেন? আপনি কি জানেন আমি কত কাজ করেছি? কিন্তু আমার মনে হয় এসব কথা বলার কোনও প্রয়োজন নেই।’
{{/usCountry}}আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত
স্বস্তিকার কথায়, নেতিবাচক মন্তব্যের সঙ্গে লড়াই করার সবথেকে বড় রেমিডি হল, যে যা মন্তব্য করছে তার সঙ্গে সহমত প্রকাশ করা। যদি সহমত প্রকাশ করা হয় তাহলে উল্টো দিকের মানুষটা আর কিছু বলতে পারে না। সেখানেই কথা শেষ হয়ে যায়। যে যা বলে আপনি বলবেন আপনি ওটাই। ব্যাস তাহলেই সমস্যা শেষ।