...
...
Next Story

Swastika Mukherjee: 'মনে হয় কেউ গালাগালি দিচ্ছে...', নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?

Swastika Mukherjee: খানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা নিজের ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন সেখানে দিন দুপুরে অটো অথবা বাসে করে যাতায়াত করেন স্বস্তিকা। এমনকি গড়িয়াহাটে দাঁড়িয়ে রাস্তায় ফুচকা খেতেও দেখা দিয়েছে অভিনেত্রীকে।

Published on: Apr 23, 2026, 22:48:58 IST
Advertisement

Swastika Mukherjee: তথাকথিত তারকাদের থেকে একদম অন্যরকম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা নিজের ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন সেখানে দিন দুপুরে অটো অথবা বাসে করে যাতায়াত করেন স্বস্তিকা। এমনকি গড়িয়াহাটে দাঁড়িয়ে রাস্তায় ফুচকা খেতেও দেখা দিয়েছে অভিনেত্রীকে।

নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?
নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?

সেলিব্রিটি মনে করি না নিজেকে

সেলিব্রিটি এই কথাটির আক্ষরিক অর্থ হল যাকে নিয়ে মানুষ সেলিব্রেট করে। এই শব্দটিকে বেশিরভাগ ব্যবহার করা হয় তারকাদের ক্ষেত্রে। কিন্তু একজন তারকা সন্তান এমনকি নিজেও একজন তারকা হলেও নিজেকে সেলিব্রিটি বলতে একেবারেই নারাজ স্বস্তিকা।

আরও পড়ুন: কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত! প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

সম্প্রতি নিউজ এইট্টিন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এত অপব্যবহার হয় যে আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকেই বলি আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন, মহিলা বলুন, যাই বলুন কিন্তু সেলিব্রিটি বলবেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘এখন সবাই সেলিব্রিটি। কারোর যদি বেশি ফলোয়ার্স থাকে সেও সেলিব্রিটি। সবাই ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা কি ইনফ্লুয়েন্স করছেন সবাইকে। চারটে রিল করেও আজকে সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে।’

স্বস্তিকা আরও বলেন, ‘আমি অন্তত নিজেকে সেলিব্রেটি বলে মনে করি না। আমি খুব সাধারণ মানুষ এবং সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই আমায় কেউ সেলিব্রিটি বললে ভালো লাগে না। কেউ বললে আমি বারণ করি।’

প্রসঙ্গত, খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’। এই ছবিতে অনির্বাণ চক্রবর্তী, পাওলি দামের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe