...
...
Next Story

‘তুমি ভূত নম্বর ওয়ান’, ভূত চতুর্দশীতে স্পেশাল পোস্ট ‘কদলীবালা’ স্বস্তিকার

কালীপুজোর ঠিক আগের দিন ১৪ শাক খেয়ে ১৪ টি প্রদীপ জ্বালিয়ে ভূত চতুর্দশী উৎসব পালন করা হয়। মনে করা হয়, এই দিন পূর্বপুরুষরা নেমে আসেন মর্ত্যে। কালীপুজোর প্রাক্কালে এই দিনটি উৎসর্গ করা হয় সমস্ত অশরীরী আত্মাকে।

Published on: Nov 7, 2026, 20:29:23 IST
Advertisement

কালীপুজোর ঠিক আগের দিন ১৪ শাক খেয়ে ১৪ টি প্রদীপ জ্বালিয়ে ভূত চতুর্দশী পালন করা হয়। মনে করা হয়, এই দিন পূর্বপুরুষরা নেমে আসেন মর্ত্যে। কালীপুজোর প্রাক্কালে এই দিনটি উৎসর্গ করা হয় সমস্ত অশরীরী আত্মাকে। কিন্তু ভূত মানে কি শুধুই ভয়ের? ভূত চোখে দেখা যায় না ঠিকই কিন্তু ভূতের নাম শুনলেই সকলে ভয় পেয়ে যায়। তাই এবার একদম অন্যরকম ভাবে ভূত চতুর্দশীর শুভেচ্ছা বার্তা জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

ভূত চতুর্দশীতে স্পেশাল পোস্ট ‘কদলীবালা’ স্বস্তিকার
ভূত চতুর্দশীতে স্পেশাল পোস্ট ‘কদলীবালা’ স্বস্তিকার

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ভূতের ভবিষ্যৎ’। অনীক দত্ত পরিচালিত এই ছবি শুধুমাত্র ভুতুড়ে ছবি ছিল তা কিন্তু নয়, এই ছবির আঙ্গিকে বর্তমান সমাজব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিচালক। এই ছবির চরিত্র শুধুমাত্র চোখে দেখা সেই চরিত্র নয়, এই ছবির চরিত্রগুলির পেছনে লুকিয়ে ছিল অন্তর্নিহিত অর্থ।

আরও পড়ুন: কিছুদিন আগেই সেরেছেন প্রি ওয়েডিং ফটোশুট, এবার বিয়ের তারিখ ঘোষণা করলেন ঋত্বিক

এই ছবিতেই কদলীবালা দাসীর চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কদলীবালা, যে নিজের ভালবাসাকে পায়নি বলে একসময় আত্মহত্যা করেছিল। কিন্তু মারা যাওয়ার পরেও তার মন থেকে চলে যায়নি ভালোবাসা। এক মুহূর্তের সেই ভালোবাসা পাওয়ার জন্য সে সারাটা সময় ঘুরে বেড়াত অতৃপ্ত আত্মার মতো।

সেই কদলীবালাকেই এবার ভূত চতুর্দশীর দিন স্মরণ করলেন স্বস্তিকা। স্বস্তিকা ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘কদলী, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি এই পৃথিবীর সবথেকে বড় ভূত থুরি শাকচুন্নি। তুমি হলে ভুত নম্বর ওয়ান। প্রজন্মের পর প্রজন্ম প্রত্যেকের মনে জায়গা করে রাখবে তুমি। এইভাবেই তুমি নিজের ভালোবাসাকে খুঁজে পাও। শুভ চতুর্দশী সবাইকে।’

আরও পড়ুন: ‘ও কি করে আছে সেটাই জানি না’, মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা

‘আজ সবাই ১৪ শাক খাবে আর ১৪ প্রদীপ জ্বালাবে। আমাদের চারিপাশে কিন্তু পিশাচ ঘুরে বেড়ায় আজকাল, তাদের থেকে বাঁচা প্রয়োজন। সবাইকে শুভেচ্ছা।’ এই ভাবেই একেবারে অন্যরকম ভঙ্গিতে সকলকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা বার্তা জানালেন স্বস্তিকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks