...
...
Next Story

‘চিনে নিন পূজাকে’, কে এই পূজা? কাকে চেনালেন স্বস্তিকা?

বেশ কিছু সপ্তাহ যাবত জি বাংলায় নতুন রূপে সম্প্রচারিত হচ্ছে দিদি নাম্বার ওয়ান। রচনা বন্দ্যোপাধ্যায় নন, এই নতুন সিজন সঞ্চালনা করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার এই সঞ্চালনা খুব কম সময়ের মধ্যেই দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়েছে।

Published on: Aug 8, 2026, 19:23:36 IST
Advertisement

বেশ কিছু সপ্তাহ যাবত জি বাংলায় নতুন রূপে সম্প্রচারিত হচ্ছে ‘দিদি নম্বর ওয়ান’। রচনা বন্দ্যোপাধ্যায় নন, এই নতুন সিজন সঞ্চালনা করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার এই সঞ্চালনা খুব কম সময়ের মধ্যেই দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়েছে। স্বস্তিকা যেভাবে সকলের সঙ্গে মিলেমিশে যাচ্ছেন, তাতে অংশগ্রহণকারীদের পাশাপাশি টিভির ওপারে যারা বসে রয়েছেন তারাও বেশ উপভোগ করছেন গোটা অনুষ্ঠানটি।

কাকে চেনালেন স্বস্তিকা?
কাকে চেনালেন স্বস্তিকা?

তবে একটি অনুষ্ঠান তো শুধুমাত্র সঞ্চালকের দ্বারাই চলে না, একটি অনুষ্ঠান সফলতার সঙ্গে চালানোর জন্য থাকেন বহু মানুষ। ক্যামেরার ওপারে যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেন। তেমনি একজন মানুষকে এবার সকলের সঙ্গে পরিচয় করালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি হলেন পূজা ঘোষ কর্মকার।

আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে উপস্থিত মৃগয়া টিম, ভালোবাসার কথা উঠতেই লজ্জায় লাল মিঠুন-মমতা

সোশ্যাল মিডিয়ায় পূজার সঙ্গে ছবি পোস্ট করে স্বস্তিকার সকলের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়ে লেখেন, ‘যারা খেলতে এসেছেন বা টেলিভিশনের ওপারে যারা বসে দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন প্রত্যেক দিদিরা কিছু না কিছু উপহার পেয়ে থাকেন। আমি স্টেজে থাকি কিন্তু। পূজা স্টেজের নিচ থেকে সেই সমস্ত উপহার আমার হাতে তুলে দেয়। আমার মত পূজাও সারাদিন দাঁড়িয়ে থাকে, এক মুহূর্ত বসে না। কোন দিদিকে কোন উপহার দিলে তাদের কাজে লাগবে, বা তাদের পছন্দ হবে সেটা নিয়ে ও ভাবে এবং সেই মতো কাজ করে।’

আরও পড়ুন: ‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?

প্রসঙ্গত, গত ১০ বছর ধরে ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালনা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিবর্তনের জোয়ারে রচনাকে বাদ দিয়ে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় স্বস্তিকাকে। সেই গুরু দায়িত্ব সফলতার সঙ্গে পালন করছেন স্বস্তিকা। সঞ্চালক হওয়ার পাশাপাশি তিনি যে একজন বড় মনের মানুষ, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল এই পোষ্টের মাধ্যমে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks