...
...
Next Story

‘রাহুল বলল ড্রোন শট দেব, আর…', সহকর্মীর প্রয়াণে চাঁচাছোলা মন্তব্য স্বস্তিকার

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে খুব স্বাভাবিকভাবেই বিধ্বস্ত গোটা ইন্ডাস্ট্রি। কিন্তু একদিকে যেমন সকলের মন খারাপ তেমন অন্যদিকেই সকলের মাথায় বারবার ঘুরে আসছে বিভিন্ন প্রশ্ন।

Published on: Apr 3, 2026, 21:01:39 IST
Advertisement

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে খুব স্বাভাবিকভাবেই বিধ্বস্ত গোটা ইন্ডাস্ট্রি। কিন্তু একদিকে যেমন সকলের মন খারাপ তেমন অন্যদিকেই সকলের মাথায় বারবার ঘুরে আসছে বিভিন্ন প্রশ্ন। কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে যেমন একদিকে প্রশ্ন উঠছে তেমন অন্যদিকে রাহুলের অতীত সময়ে কাজ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্বস্তিকা।

সহকর্মীর প্রয়াণে চাঁচাছোলা মন্তব্য স্বস্তিকার
সহকর্মীর প্রয়াণে চাঁচাছোলা মন্তব্য স্বস্তিকার

খুব সম্প্রতি ‘বিবি পায়রা’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেন, ‘রাহুল চলে যেতে কি সত্যিই ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে? আমার তো মনে হয় না। যদি সেটাই হতো তাহলে কিছুদিন আগেও কেন রাহুলের কাছে কোনও কাজ ছিল না? কেন যখন কেউ মারা যান তার পরেই সকলের বিবেক দংশন শুরু হয়?’

আরও পড়ুন: কঠিন সময়ে ছিলেন পাশে, বলেছিলেন থেরাপির কথা, রাহুলকে হারিয়ে বিধ্বস্ত সারা

রাহুলের মৃত্যুর দিনের শ্যুটিং প্রসঙ্গে প্রশ্ন করায় স্বস্তিকা বলেন, ‘একজন অভিনেতা তো পাগল নয় যে ডিরেক্টর না বললেও সে সমুদ্রে চলে যাবে। ড্রোন শট যদি না হওয়ার ছিল তাহলে সেখানে আগে থেকে কি করে ড্রোন থাকবে? এমন তো নয় যে রাহুল বলল ড্রোন শট দেব, আর কলকাতা থেকে ড্রোন নিয়ে যাওয়া হল সঙ্গে সঙ্গে, এটা তো নিশ্চয়ই হয়নি।’

আরও পড়ুন: রাহুলের মৃত্যুর বিচার চেয়ে এবার পথে নামার ডাক দিল টলিউড, কবে কোথা থেকে শুরু হবে এই পদযাত্রা?

আর্টিস্টদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন স্বস্তিকা। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা প্রায় নেই বললেই চলে। যেটুকু দেওয়া হয় সেটুকু না দেওয়ার মতো। অনেক সময় এমনও দেখেছি যে কারও কেটে গেলে সামান্য ব্যান্ডেডটুকু আনতে দোকানে ছুটতে হয় সকলকে। আজ পর্যন্ত কলকাতায় কোনও প্রযোজনা সংস্থার কাছে একটা ফার্স্ট এইড বক্স দেখলাম না আমি।’

ইন্ডাস্ট্রির মধ্যে ঐক্যবদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রির মধ্যে কোনও ইউনিটি নেই। কেউ যদি বলে যে আমি এই শর্ত না মানলে কাজ করবো না, তাহলে তার জায়গায় অন্য কেউ কাজ করে দেবে। আজ রাহুলের ঘটনায় হয়তো সকলের ঘুম ভেঙেছে কিন্তু কতক্ষণ মানুষ জেগে থাকবে সেটা বলা খুব মুশকিল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe