...
...
Next Story

কনীনিকার রান্নাঘরে এলেন স্বস্তিকা, কোমর বেঁধে করলেন রকমারি পদ রান্না

এই মুহূর্তে জি ফাইভ - এর পর্দায় চলছে কালিপটকা। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমার গল্প এতটাই ইউনিক যে মানুষের ভীষণ মন কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই ছবির প্রমোশনের জন্য বেশ কয়েকটি জায়গায় দেখা গিয়েছে স্বস্তিকাকে।

Published on: Feb 4, 2026, 21:15:28 IST
Advertisement

এই মুহূর্তে জি ফাইভ - এর পর্দায় চলছে ‘কালিপটকা’। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমার গল্প এতটাই ইউনিক যে মানুষের ভীষণ মন কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই ছবির প্রমোশনের জন্য বেশ কয়েকটি জায়গায় দেখা গিয়েছে স্বস্তিকাকে। এবার দীর্ঘদিনের বন্ধু কনিনীকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোমর বেঁধে রান্না করলেন স্বস্তিকা।

কনীনিকার রান্নাঘরে এলেন স্বস্তিকা
কনীনিকার রান্নাঘরে এলেন স্বস্তিকা

জি বাংলার রান্নাঘর অনুষ্ঠানে অতিথি শিল্পী হয়ে আসতে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। গল্পে আড্ডায় যেমন তিনি মেতে উঠেছেন তেমন রান্না করেছেন একাধিক পদ। রান্নাঘরে এসে স্বস্তিকা রান্না করেন বিট চিকেন এবং গুড় ঢেঁড়স।

আরও পড়ুন: 'শুভ জন্মদিন আমার ভোলুরাম... ', বিশেষ দিনে কাকে আদুরে বার্তা দিলেন শ্রেয়া?

স্বস্তিকার এই স্পেশাল এপিসোড দেখতে পাওয়া যাবে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার ঠিক বিকেল চারটের সময়। থাকবে কালিপটকা সিরিজ নিয়ে নানান অজানা গল্প।

অভিরূপ ঘোষ পরিচালিত এই ওয়েব সিরিজটি দেখা যায় জি ফাইভের পর্দায়। অনির্বাণের সঙ্গে কাজ করার ইচ্ছা বার বার প্রকাশ করেছিলেন স্বস্তিকা। গত বছর ‘বিবি পায়রা’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তাঁরা। যদিও সেই সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এর মধ্যেই এবার ওয়েব সিরিজের হাত ধরে আবার জুটি বাঁধলেন এই দুই তারকা।

আরও পড়ুন: বিয়ের পরেই বলেছিলেন বাড়ি ফিরে যাওয়ার কথা! পঞ্চম বিবাহবার্ষিকীতে স্বামীর গোপন তথ্য ফাঁস করলেন ইমন

আগামী ২৩ তারিখ সরস্বতী পুজায় কালিপটকা মুক্তি পেয়েছে। সিরিজে মোট চারজন নারীর গল্প বলেছে, যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। জীবনের একটা সময় প্রত্যেকের থেকে আঘাত পেতে পেতে তারাও ঘুরে দাঁড়ায় প্রতিশোধের আগুনে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks