Chirodini Tumi Je Amar: গত কয়েক মাসে দর্শকদের একরাশ ভালোবাসা দিয়ে অবশেষে শেষ হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’। আজ অর্থাৎ ১৭ মে ছিল ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। এদিনের শ্যুটিং শেষ করে আবেগঘন বার্তা দিলেন ছবির সঙ্গে যুক্ত থাকা শিল্পীরা। একসঙ্গে কাজ করতে করতে ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীরা একে অপরের খুব কাছের মানুষ হয়ে যান, তাই খুব স্বাভাবিকভাবেই শেষ দিনে কিছুটা হলেও চোখে জল আসে সকলের।

আরও পড়ুন: পুলিশ অফিসার থেকে গোয়েন্দা, ‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?
অভ্রজিতের পোস্ট
ধারাবাহিক শেষে শেষ দিনের স্ক্রিপ্টের ছবি এবং সঙ্গে একটি চশমা, ঘড়ি এবং আংটির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ কিঙ্কর। আমার সহকর্মী, আমার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। বিদায়ের পালা।’
তন্ময়ের পোস্ট
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে সন্তুর চরিত্রের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তন্ময় মজুমদার। শেষ দিনে চোখে জল তাঁরও। ১২ বছরের দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে এমন একটা দুর্দান্ত চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি, যার জন্য ধারাবাহিকের পরিচালক প্রযোজক সকলের কাছেই কৃতজ্ঞতা জানিয়েছেন তন্ময়।
সুতীর্থর পোস্ট
এই ধারাবাহিকে মেঘরাজ চরিত্রে অভিনয় করেছিলেন সুতীর্থ সাহা। ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ধারাবাহিক শেষে তিনি লেখেন, ‘যারা মেঘরাজকে সাপোর্ট করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই সিরিয়ালের প্রত্যেকটি সিন, প্রত্যেক ডায়লগ ভীষণ ভীষণ স্পেশাল। আবার নতুন কোনও গল্পের অপেক্ষায়। আবার দেখা হবে।’
প্রসঙ্গত, এদিন সকালে ধারাবাহিক শেষের দিন কল টাইমের স্ক্রিনশট শেয়ার করে জীতু সহকর্মীদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘চিরদিনই তুমি যে আমার’ প্রজেক্ট এর সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কোন দুর্ব্যবহার বা হেনস্তা নিয়ে অভিযোগ থাকে, তবে দয়া করে এখনি জানান। এখনই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে কোনো গোপন উদ্দেশ্যে অভিযোগ নিয়ে সামনে আসবেন না। একজন শিল্পী হিসাবে খুব গায়ে লাগে।'
আরও পড়ুন: '১২ বছর ধরে টানা আমি...', খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?
প্রথম দিন থেকে ‘চিরদিনই তুমি যে আমার’ জড়িয়েছে নানান বিতর্কে। ধারাবাহিকের অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের সমস্যার কথা কারও অজানা নয়। এরপর অপর্ণা চরিত্রে দেখা যায় শিরিনকে। যদিও তার পরেও কিছু না কিছু নিয়ে সমস্যা লেগেই ছিল। তবে ধারাবাহিকটি শেষ হওয়ার কথা শুনে কিছুটা হলেও বিমর্ষ হয়ে পড়েছেন দর্শক মহল।
{{/usCountry}}প্রথম দিন থেকে ‘চিরদিনই তুমি যে আমার’ জড়িয়েছে নানান বিতর্কে। ধারাবাহিকের অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের সমস্যার কথা কারও অজানা নয়। এরপর অপর্ণা চরিত্রে দেখা যায় শিরিনকে। যদিও তার পরেও কিছু না কিছু নিয়ে সমস্যা লেগেই ছিল। তবে ধারাবাহিকটি শেষ হওয়ার কথা শুনে কিছুটা হলেও বিমর্ষ হয়ে পড়েছেন দর্শক মহল।
{{/usCountry}}