Tarkata: আগামী ১২ জুন জি ফাইভ বাংলায় মুক্তি পেতে চলেছে বিক্রম চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘তারকাটা’। প্রথম লুক থেকেই দর্শকদের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে তারকাটা। এই ছবির হাত ধরেই প্রথম প্রযোজনায় পদার্পণ করতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায়। সবকিছু মিলিয়ে তারকাটা হতে চলেছে ভীষণ ভীষণ স্পেশাল।

কিছুদিন আগে ‘তারকাটা’ সিরিজের প্রযোজকের জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি। তা ঠিক একদিন পরেই আবার জানানো হয়, বিক্রম প্রযোজক হিসেবেই কাজ করছেন। সমস্ত জটিলতা কাটিয়ে তিনি আবার ফিরেছেন প্রযোজকের আসনে।
আরও পড়ুন: শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা, রবিবারের দুপুরে অনুষ্ঠিত হল ছবির শুভ মহরত
‘তারকাটা’ সিরিজের এই দোলাচলের মধ্যেই এবার মুক্তি পেল সিরিজের অফিসিয়াল ট্রেলার। মাত্র কয়েক মিনিটের এই ট্রেলার দর্শকদের মনে তৈরি করল একরাশ প্রশ্ন, এবং রেখে গেল অনেকটা উন্মাদনা। একদিকে বিক্রমের দুর্দান্ত অ্যাকশন, অন্যদিকে প্রিয়াঙ্কার শান্ত এক্সপ্রেশন, সব মিলিয়ে তারকাটা ট্রেলার সত্যিই অনবদ্য।
ট্রেলার প্রসঙ্গে
{{/usCountry}}ট্রেলার প্রসঙ্গে
{{/usCountry}}ট্রেলারের প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে বিক্রম একজন দুদে পুলিশ অফিসার, যার কাছে কোনও অপরাধী ছাড় পায় না। কিন্তু যে মানুষটাকে অপরাধীরা যমের মতো ভয় পায়, তার জীবন-নিমেষে পাল্টে যায় যখন তার ছোট ভাই আত্মহত্যা করে। প্রথমে আত্মহত্যা মনে হলেও পরে জানা যায় ড্রাগের ওভারডোজ হওয়ার কারণে বিক্রমের ভাইয়ের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দর্শনা নয়, সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি? ফাঁস করলেন শুভশ্রী
এরপর থেকেই পাল্টে যায় বিক্রমের জীবন। এন্ট্রি হয় ভিলেনের। মায়ং চ্যাং যেন বারবার মনে করিয়ে দেয় ড্যানির কথা। বহুদিন পর এমন একজন ভিলেনকে দেখতে পাওয়া গেল যাকে দেখে সত্যিই ভয় লাগে। কিন্তু অপরাধীর হাতে নিপীড়িত বিক্রম কি সত্যি সবকিছু ভুলে গিয়েছে? নাকি ভুলে যাওয়ার নাটক করছে?
ট্রেলার জুড়ে শুধুই রয়েছে মাইন্ড গেম, যার প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে এক দাদার প্রতিশোধের গল্প। ডাক্তারের চরিত্রে প্রিয়াঙ্কা যতটা ধীর স্থির ততটাই দৃঢ়। অন্যদিকে সত্যম নিজের চরিত্রে প্রতিবারের মতো অসাধারণ কিছু দর্শকদের সামনে তুলে ধরবেন, সেই বিষয়ে আশাবাদী দর্শকরা।