...
...
Next Story

Taslima Nasrin: ‘চিনি বা না চিনি, কষ্ট হচ্ছে’, অনীক দত্তর মৃত্যুতে শোকস্তব্ধ লেখিকা তসলিমা নাসরিন

Taslima Nasrin: বুধবার দুপুরে আচমকাই পরিচালক অনীক দত্তর মৃত্যু সংবাদ প্রকাশে আসতেই হইচই পড়ে যায় সর্বত্র। টলিপাড়ার একাধিক নামিদামি ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবার শোক প্রকাশ করলেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।

Published on: May 27, 2026 10:00 PM IST
Advertisement

Taslima Nasrin: বুধবার দুপুরে আচমকাই পরিচালক অনীক দত্তর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় সর্বত্র। এমনও কিছু যে শুনতে হবে তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না টলিউড। এভাবে আকস্মিক একটি ঘটনায় খুব স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ তারকারা। টলিপাড়ার একাধিক নামিদামি ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবার শোক প্রকাশ করলেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।

অনীক দত্তর মৃত্যুতে শোকস্তব্ধ লেখিকা তসলিমা
অনীক দত্তর মৃত্যুতে শোকস্তব্ধ লেখিকা তসলিমা

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তসলিমা লেখেন, ‘অনীক দত্তর মৃত্যুর খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। কী অসাধারণ নির্মাতা ছিলেন তিনি। বেশি বয়স হয়নি। খুব সাহসী ছিলেন। কখনও কোনও এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, তসলিমাকে তাড়ানো উচিত হয়নি। এই সামান্য কথাই বা কলকাতার নামিদামি লোকেরা কে উচ্চারণ করে! অনীক দত্তর সঙ্গে আমার পরিচয় ছিল না। প্রতিভাবান মানুষ চলে গেল। তাঁকে চিনি বা না চিনি, কষ্ট হচ্ছে।’

আরও পড়ুন: বিপাকে কবীর সুমন! কোন অভিযোগে গায়কের বিরুদ্ধে করা হল অভিযোগ দায়ের?

কীভাবে মৃত্যু?

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মাথায় মারাত্মক চোট লেগেছিল পরিচালকের। বুকের একাধিক পাঁজর ভেঙে যায়, গুরুতর অবস্থাতেই ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিচালককে কিন্তু শেষ রক্ষা হয়নি। খবর পেয়েই গড়িয়াহাট থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা চলে যান ঘটনাস্থলে।

আরও পড়ুন: দুর্গাপুজোয় শুধু শুভশ্রী নন, দেবের সঙ্গে জুটি বাঁধবেন ইধিকাও, একই ছবিতে?

প্রসঙ্গত, ঘটনাস্থল থেকে যে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে সেখানে উঠে এসেছে পরিচালকের জীবনের তীব্র হতাশার কথা। তিনি যে দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা স্পষ্ট লিখে দিয়েছেন চিঠিতে। তবে তিনি তাঁর মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী করেননি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe