বিগ বস বাংলায় সৌরভ দাস এবং রনিতা দাস যখন ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেছিলেন, তখন অনেকেই বুঝতে পারেননি প্রথমে। বিগ বসের প্রতিযোগিতা ভেবেছিলেন সৌরভ আর রনিতা হয়তো নিজেদের কোনও কাজের প্রমোশনের জন্য বিগ বসে এসেছেন, কিন্তু পরে বোঝা যায় যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে এই দুই তারকার।

এবার আর দাদার দরবারে দেখা যাবে টেলি দুনিয়ার একজোড়া তারকাকে। আজ দাদার দরবারে আসতে চলেছেন সাহেব ভট্টাচার্য, আদৃত রায়, হিয়া মুখোপাধ্যায়, অনুষ্কা দাস। একেবারে ডবল ধামাকা হতে চলেছে আজ দাদার দরবারে। তবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে নয়, এই চার তারকা বিগ বসের ঘরে আসবেন নিজেদের ধারাবাহিকের প্রমোশন করতে।
আরও পড়ুন: ‘ও কি করে আছে সেটাই জানি না’, মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা
একদিকে যেমন সাহেব এবং হিয়া অভিনয় করছেন গঙ্গা ধারাবাহিকে তেমন অন্যদিকে আদৃত এবং অনুষ্কা অভিনয় করছেন কুমকুম ধারাবাহিকে। এই চার তারকা এবার নিজেদের ধারাবাহিকের প্রমোশন করতে আসতে চলেছেন বিগ বস বাংলায়। যদিও তাঁরা শুধুমাত্র ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আসছেন, সে খবর জানেন না প্রতিযোগীরা তাই কিছুটা হলেও চমকে যেতে পারেন তাঁরা।
আরও পড়ুন: কিছুদিন আগেই সেরেছেন প্রি ওয়েডিং ফটোশুট, এবার বিয়ের তারিখ ঘোষণা করলেন ঋত্বিক
{{/usCountry}}আরও পড়ুন: কিছুদিন আগেই সেরেছেন প্রি ওয়েডিং ফটোশুট, এবার বিয়ের তারিখ ঘোষণা করলেন ঋত্বিক
{{/usCountry}}বিগ বস প্রসঙ্গে
এই মুহূর্তে বিগ বস বাংলায় খেলা বেশ জমে উঠেছে। একদিকে যেমন রাজনন্দিনী জুটির খুনসুটি দেখে মাঝেমধ্যে দর্শকরা রেগে যাচ্ছেন আবার মাঝেমধ্যে আনন্দ পাচ্ছেন তেমন অন্যদিকে বিগ বসের ঘরে জীতু আর সৃজলার প্রেম সবেমাত্র শুরু হয়েছে। সব মিলিয়ে এখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সমীকরণ বেশ ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
তবে অনেকেই চাইছেন শুধুমাত্র অতিথি হিসেবে নয়, বিগ বস বাংলায়, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে প্রবেশ করুন সাহেব এবং আদৃত। এই মুহূর্তে সকলের মধ্যে যে সমীকরণ রয়েছে সেটা হয়তো আরও কিছুটা পাল্টে যেতে পারে দুই নতুন অতিথি এলে। তবে যেহেতু বিগ বস বাংলা এখন প্রায় শেষের দিকে, তাই আপাতত নতুন কাউকে আর বিগ বসের ঘরে আনবেন না নির্মাতারা।