...
...
Next Story

অবশেষে কাটল জটিলতা, কবে মুক্তি পাবে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’?

অবশেষে সমস্ত সমস্যার সমাধান হল। সব জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে দি একাডেমি অফ ফাইন আর্টস। জয়ব্রত দাস পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৪ নভেম্বর। কিন্তু ছবির মুক্তি আটকে দেয় ফেডারেশন।

Published on: Nov 20, 2025, 15:18:55 IST
Advertisement

অবশেষে সমস্ত সমস্যার সমাধান হল। সব জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’। জয়ব্রত দাস পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৪ নভেম্বর। কিন্তু ছবির মুক্তি আটকে দেয় ফেডারেশন।

কবে মুক্তি পাবে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’?
কবে মুক্তি পাবে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’?

ফেডারেশনের দাবি অনুযায়ী, তাঁদের অনুমতি না নিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছিল বলে ছবি মুক্তি আটকে দেন তাঁরা। সিনেমাটি মাত্র ২৫ লক্ষ টাকার বাজেট নিয়ে তৈরি করেছিলেন এসআরএফটিআই - এর ছাত্র-ছাত্রীরা। কিন্তু গিল্ডের কাউকে নিয়ে এই ছবিটি তৈরি করা হয়নি বলে তৈরি হয় জটিলতা।

আরও পড়ুন: ‘খুব ভালো ভাগ্য থাকলে তবেই... ‘, ’ওয়েটিং রুম’ কতটা সমৃদ্ধ করল শুভশ্রীকে?

তবে এবার সমস্ত জটিলতা কাটিয়ে আগামীকাল অর্থাৎ ২১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’। এই মুহূর্তে নতুন পোস্টার ছাপানোর সময় নেই নির্মাতাদের কাছে তাই একটি বিবৃতি জারি করে ছবি নির্মাতা জানিয়েছেন, আগামীকাল মুক্তি পাবে ছবিটি। খুব শীঘ্রই শো টাইম আপডেট হয়ে যাবে বুক মাই শোতে। শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং।

আরও পড়ুন: 'আপনাদের জন্যই জোকার সাজি... ', জিতুর পাশে দাঁড়ানোর আহ্বান অভ্রজিতের

ছবি মুক্তির আগেই প্রায় ৫৪টি পরিবর্তন আনতে হয়েছিল ছবিতে। সেন্সর বোর্ডের পরামর্শ অনুযায়ী সেইসব বদল এনেছিলেন পরিচালক। কিন্তু তারপরেও যখন ছবি মুক্তির সময় সমস্যা তৈরি হয় খুব স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন পরিচালক।

তবে এই গোটা ঘটনায় টলিউডের একাধিক তারকা এই ছবিটির পাশে দাঁড়িয়েছিলেন। যেহেতু ছাত্র-ছাত্রীরা নিজেদের পুঁজি খরচ করে ছবিটি তৈরি করেছেন তাই এই সিনেমায় অভিনয় করার জন্য বিন্দুমাত্র পারিশ্রমিক অভিনেতারা। সিনেমাটি মুক্তি পাক সমস্ত জটিলতা কাটিয়ে।

নির্মাতাদের তরফ থেকে যখন এই খবরটি জানা গেল তখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছবির সঙ্গে জড়িয়ে থাকা কলাকুশলীরা। যদিও এই শেষ মুহূর্তে ছবি মুক্তির ফলে কতটা ভালো শো টাইম পাবেন তা নিয়ে চিন্তায় পরিচালক।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe