...
...
Next Story

গঙ্গাবক্ষে জন্মদিন পালন ঋতুপর্ণার, নিজের হাতে কেক খাইয়ে দিলেন মদন মিত্র

দেখতে দেখতে ৫৪ বছর বয়সে পদার্পণ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এই বিশেষ দিনে নিজের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। গঙ্গাবক্ষে লক্ষীকান্তপুর লোকাল ছবির একটি গান রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তবে শুধু গান লঞ্চ নয়, গঙ্গাবক্ষে পালিত হল ঋতুপর্ণার জন্মদিনও।

Published on: Nov 7, 2025, 21:52:42 IST
Advertisement

দেখতে দেখতে ৫৪ বছর বয়সে পদার্পণ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এই বিশেষ দিনে নিজের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। গঙ্গাবক্ষে ‘লক্ষীকান্তপুর লোকাল’ ছবির একটি গান রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তবে শুধু গান লঞ্চ নয়, গঙ্গাবক্ষে পালিত হল ঋতুপর্ণার জন্মদিনও।

গঙ্গাবক্ষে জন্মদিন পালন ঋতুপর্ণার
গঙ্গাবক্ষে জন্মদিন পালন ঋতুপর্ণার

সিটি সিনেমার পোস্ট করা ভিডিয়োয় দেখতে পাওয়া গিয়েছে, গঙ্গাবক্ষে সহ অভিনেতা-অভিনেত্রীদের সামনে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে। ঋতুপর্ণার পাশে ছিলেন রাম কমল মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, ইমন চক্রবর্তী, মদন মিত্র সহ আরও অনেকে।

কেক কেটে সকলকে সেই কেক খাইয়ে দিলেন ঋতুপর্ণা। যদিও কোনও একটি বিশেষ দিনের উপবাস থাকার জন্য কেক খেতে পারেনি রামকমল। তবে এভারগ্রিন রাজনৈতিক নেতা মদন মিত্র নিজের হাতে কেক খাইয়ে দেন অভিনেত্রীকে।

আরও পড়ুন: 'কৃষভির গায়ে আমাদের রক্ত আছে তাই... ', মেয়েকে নিয়ে কী ভবিষ্যৎবাণী শ্রীময়ীর?

কেক কাটার পর নিজের ছবির গান এবং জন্মদিনে নিয়ে কয়েকটা কথা বলেন অভিনেত্রী। ইমনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ঋতুপর্ণা বলেন, ‘ওর যাত্রা শুরু হয়েছিল আমার সঙ্গে। ইমন সব সময় ভীষণ স্পেশাল। প্রাক্তন ছবির গানের জন্য ও জাতীয় পুরস্কার পেয়েছিল, আমার বিশ্বাস এই ছবির জন্যেও ও পুরস্কৃত হবে।’

আরও পড়ুন: 'এখন জনপ্রতিনিধি বলে সবসময়... ', টানা বিরতির পর পর্দায় ফিরে কী বললেন সায়নী?

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। পূর্বে ৭ তারিখ নির্ধারণ করা হলেও পরে সেটি পাল্টে দেওয়া হয়। এই ছবিতে দেখতে পাওয়া যাবে একগুচ্ছ তারকাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে।

প্রথম দম্পতির ভূমিকা অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে থাকবেন পাওলি দাম। দ্বিতীয় দম্পতির ভূমিকায় অভিনয় করবেন সঙ্গীতা সিনহা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ। তৃতীয় দম্পতির ভূমিকায় এই প্রথম জুটি বাঁধবেন রাজনন্দিনী এবং জন ভট্টাচার্য। সঙ্গে সায়নী ঘোষ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks