...
...
Next Story

যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

গতবছরের ডিসেম্বর মাসে একটি রোমাঞ্চকর থ্রিলারের কথা জানিয়েছিলেন পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়। ডি কে ভারতী এবং সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন প্রযোজিত এই ছবির নাম রাখা হয়েছিল অটবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সাহেব চট্টোপাধ্যায় এবং ইনায়া চৌধুরী।

Published on: Jul 16, 2026, 22:11:01 IST
Advertisement

গতবছরের ডিসেম্বর মাসে একটি রোমাঞ্চকর থ্রিলারের কথা জানিয়েছিলেন পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়। ডি কে ভারতী এবং সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন প্রযোজিত এই ছবির নাম ‘অটবি’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সাহেব চট্টোপাধ্যায় এবং ইনায়া চৌধুরী।

বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?
বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

এবার মুক্তি পেল ছবির অফিশিয়াল পোস্টার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেন অভিনেত্রী। পোস্টারে দেখতে পাওয়া যায় কৌতুহল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মধুমিতা, পাশে ভয়ার্ত দৃষ্টিতে ইনায়া। একদিকে রয়েছেন সাহেব, রাহুল এবং অন্যদিকে রয়েছেন আরিয়ান।

আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

ছবিটি প্রকাশ্যে এনে ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘আমার বোন আমার দায়িত্ব। কিছু কথা যেটা মন থেকে দেওয়া হয় তা রাখতে গেলে সব বাধা অতিক্রম করতে হবে আপনাকে। এসে গেল অটবির অফিসিয়াল পোস্টার।’

গল্প প্রসঙ্গে

এই সিনেমার গল্প দুই বোনকে নিয়ে তৈরি করা হয়েছে যারা নিজের বাবা মায়ের মৃত্যু দেখবে নিজের চোখে। একটা অদ্ভুত মানসিক আঘাত তৈরি হয় দুই বোনের মনে, যার ফলে ডিম্পল তানিয়ার প্রতি অতিরিক্ত রক্ষণশীল হয়ে ওঠে একটা সময়।

খুব স্বাভাবিকভাবেই বোনকে খুঁজতে সেই জঙ্গলে দৌড়ে যায় ডিম্পল, যেখানে শাকিব নামের এক বাংলাদেশের সাংবাদিকের সঙ্গে পরিচয় হয় তার। শাকিবকে সঙ্গে নিয়ে বোনকে খুঁজতে জঙ্গলের ভেতর ঢুকে ডিম্পল, তারপর থেকেই হঠাৎ করে সেই সকলকে সন্দেহ করতে শুরু করে।

আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

একটা সময় নিজের ছোটবেলার ভয়ংকর স্মৃতির মুখোমুখি হতে হয় তাকে। বোনকে খুঁজতে গিয়ে কোন সমস্যায় পড়তে হবে দিদিকে? অতীতের কোন ভয়ানক স্মৃতি তাড়া করে বেড়াবে তাকে? সবটাই জানা যাবে এই সিনেমাটি মুক্তি পেলে।

এই ছবির মাধ্যমে আবার বড় পর্দায় দর্শকরা দেখতে পাবেন রাহুল বন্দ্যোপাধ্যায়কে। ভোলেবাবা পার কারেগা ধারাবাহিক যখন প্রথম শুরু হয়েছিল সেই ধারাবাহিককে অভিনয় করেছিলেন মধুমিতা। কিন্তু পরবর্তীকালে ধারাবাহিকটি যখন নতুন ভাবে শুরু হয়েছিল তখন সেখানে অভিনয় করেছিলেন রাহুল, আর সেই ধারাবাহিকের শুটিং চলাকালীনই জলে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe