...
...
Next Story

সন্ন্যাসী থেকে পাঞ্জাবি, পরিচালক, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর পোস্টারে নানা রূপে নজরকাড়া জিৎ

গত বছর থেকেই শোনা যাচ্ছে জিৎ এবার তাঁর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এ একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন। এক নয়, বরং একাধিক লুকে নজর কাড়বেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। আর এবার সামনে এল নতুন এক পোস্টার। সেখানে নানা রূপে নায়ককে দেখা গিয়েছে।

Published on: Mar 21, 2026, 13:46:14 IST
Advertisement

গত বছর থেকেই শোনা যাচ্ছে জিৎ এবার তাঁর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এ একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন। এক নয়, বরং একাধিক লুকে নজর কাড়বেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। আর এবার সামনে এল নতুন এক পোস্টার। সেখানে নানা রূপে নায়ককে দেখা গিয়েছে।

সন্ন্যাসী থেকে পাঞ্জাবি, ‘কেউ বলে বিপ্লবী…’-এর পোস্টারে নানা রূপে নজরকাড়া জিৎ
সন্ন্যাসী থেকে পাঞ্জাবি, ‘কেউ বলে বিপ্লবী…’-এর পোস্টারে নানা রূপে নজরকাড়া জিৎ

আরও পড়ুন: 'আমাদের মনের মিল ১০০ শতাংশের বেশি…', শ্রীময়ী তাঁর 'সেরা বর' কাঞ্চনের প্রসঙ্গে যা বললেন

শনিবার নির্মাতাদের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ্যে আনা হয়। সেখানে কখনও সন্ন্যাসী, আবার কখনও পাঞ্জাবি, আবার কখনও কালো কোট পরে ছাতা হাতে দেখা মেলে নায়কের। পোস্টারে প্রায় নয় রকম লুকে দেখা যায় নায়ককে। প্রতিটি লুকের অভিব্যক্তি একটার থেকে অন্যটা ভীষণ আলাদা। পোস্টারটি জিৎ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সময় নিজেই যখন খুঁজে নেয় বিপ্লবের পতাকা। প্রকাশ করা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অফিসিয়াল পোস্টার।’ ছবিটি প্রযোজনা করেছেন নন্দী মুভিজ ও জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্ক। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু। ছবিটি চলতি বছরের ২৭ মে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন: 'অর্থনৈতিক দিক থেকে চাপমুক্ত থাকার জন্য…', ছোটপর্দায় কাজ প্রসঙ্গে যা বললেন আদৃত

প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে অনন্ত সিংহ-র চরিত্রে অভিনয় করছেন জিত্‍। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই সিনেমা। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন অনন্ত।

১৯০৩ সালের ১ ডিসেম্বর তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্যালয়ে পড়ার সময় তিনি মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে আসেন। অচিরেই তিনি সূর্য সেনের একজন ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন হয়ে ওঠেন। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ মামলায় অনন্ত সেনের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি চলচ্চিত্র ও মোটর গাড়ির ব্যবসা করেছিলেন। তার প্রযোজিত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘যমালয়ে জীবন্ত মানুষ’।

শোনা যায় তিনি নকশালপন্থী দল গঠন করেছিলেন। ১৯৬০ সালের কলকাতায় ধারাবাহিক ব্যাংক ডাকাতির অভিযোগে তাঁকে ঝাড়খণ্ডের জদুগড় থেকে গ্রেফতার করা হয় ও তাঁকে ফের আট বছর কারাগারে থাকতে হয়। শোনা যায়, এই ডাকতির টাকা তিনি বাংলার অসহায় মানুষদের সাহায্যের কাজে লাগিয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৭৯ সালের ২৫ জানুয়ারি অনন্ত সিং মৃত্যুবরণ করেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe