...
...
Next Story

Didi No 1: স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান’, ২৯ জুন থেকে কখন সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান?

Didi No 1: কিছুদিন আগেই ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’- এর ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে। এবার থেকে আর ৪ জন দিদি নয়, নতুন সিজনে একসঙ্গে খেলতে দেখা যাবে ১০ জন দিদিকে।

Published on: Jun 20, 2026, 17:14:19 IST
Advertisement

Didi No 1: কিছুদিন আগেই ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’- এর ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে। এবার থেকে আর ৪ জন দিদি নয়, নতুন সিজনে একসঙ্গে খেলতে দেখা যাবে ১০ জন দিদিকে। তবে শুধুমাত্র খেলার ক্ষেত্রে এই পরিবর্তণ এসেছে তা নয়, জানা গিয়েছে খুব সম্ভবত আগামী সিজন সঞ্চালনা করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে।

স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান
স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান

সঞ্চালিকা বদলের খবর চাউর হতে না হতেই এবার চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল অনুষ্ঠান সম্প্রচারের নতুন সময়। বিগত বহু বছর ধরে এই অনুষ্ঠানটি বিকেলের একটি পরিচিত অনুষ্ঠানে পরিণত হয়েছিল কিন্তু আগামী ২৯ জুন থেকে সেই পরিচিত সময়ে আসতে চলেছে বদল।

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

আগামী ২৯ জুন থেকে আর বিকেল বেলা দেখতে পাওয়া যাবে না ‘দিদি নাম্বার ওয়ান’। বদলে গেল অনুষ্ঠানের সময়। এবার থেকে সোম থেকে শুক্র ঠিক রাত ১০:১৫ মিনিট থেকে দেখতে পাওয়া যাবে এই অনুষ্ঠানটি। খুব স্বাভাবিকভাবেই অনুষ্ঠানটি নিজের স্লট হারাতেই মন খারাপ দর্শকদের।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

সব মিলিয়ে দিদি নাম্বার ওয়ান সিজন ১০- এর এই নতুন সময়ের কথা জানাজানি হতেই অনুষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভুগছেন দর্শক মহল। আগামী দিনে এই অনুষ্ঠানটি কতটা টিআরপি ধরে রাখতে পারবে সেটাই এখন দেখার।

উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসেছে দুলারি-র স্লট। ২৯ জুন থেকে জি বাংলার এই ধারাবাহিকটি আসবে বিকেল ৫টায়। দুলারি ধারাবাহিক দিয়ে নতুন করে পর্দায় ফিরছেন দেবপ্রিয়া বসু।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks