...
...
Next Story

শুভশ্রী-অঙ্কুশের ‘লক্ষ্মী এল ঘরে'র ট্রেলারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের নানা প্রকল্পের ঝলক!

রাজ চক্রবর্তীর পরিচালনায় ফিরছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা জুটি। তাঁদের সর্বশেষ 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে দেখা গিয়েছিল। আর এবার সামনে এল শুভশ্রী -অঙ্কুশের নতুন ছবি 'লক্ষ্মী এল ঘর'-এর ট্রেলার।

Published on: Jan 18, 2026, 17:49:57 IST
Advertisement

রাজ চক্রবর্তীর পরিচালনায় ফিরছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা জুটি। তাঁদের সর্বশেষ 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে দেখা গিয়েছিল। আর এবার সামনে এল শুভশ্রী -অঙ্কুশের নতুন ছবি 'লক্ষ্মী এল ঘর'-এর ট্রেলার।

শুভশ্রী-অঙ্কুশের ‘লক্ষ্মী এল ঘরে’র ট্রেলারে রাজ্য সরকারের নানা প্রকল্পের ঝলক!
শুভশ্রী-অঙ্কুশের ‘লক্ষ্মী এল ঘরে’র ট্রেলারে রাজ্য সরকারের নানা প্রকল্পের ঝলক!

আরও পড়ুন: মেয়ে নিয়ে রাজ্যের বাইরে গিয়ে সমস্যায় পড়লেন রাহুল-প্রীতি! বিমানবন্দরে কী হল তাঁদের সঙ্গে?

কিছু দিন আগেই জানা গিয়েছিল বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-র মতো যেসব প্রকল্প রয়েছে, তার সমাজে কী কী প্রভাব পড়ছে সেই প্রেক্ষাপট এই ছবিতে তুলে ধরা হবে। ট্রেলারেও সেই আভাস মিলল।

ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে শুভশ্রীর চরিত্রটি তার স্বামীকে হারিয়েছে। আর তা নিয়ে তাঁর শাশুড়ি তাকে নানা ভাবে কথা শোনাচ্ছে। তারপর তার স্বামীর দাহ শেষ হতেই শাশুড়ি তাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় তার বাবাকে। কিন্তু সে কিছুতেই শ্বশুড়বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না। সে নিজেই পরিবারের জন্য অন্নসংস্থান করবে বলে স্থির করে। তারপর এক কেন্দ্রীয় সরকারী কর্মচারীর কাছে সে কাজ চাইতে যায়। কিন্তু সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় তাকে। তারপর মাঠে নিজেই লাঙ্গল চালিয়ে চাষ করতে চেষ্টা করে। কিন্তু প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ে সে। তার চোখ খোলে গ্রামের সরকারি হাসপাতালের বেডে।

সেখানেই দেখা মেলে অঙ্কুশের। তাঁর চরিত্রের নাম সুজন দাস। সে নিজের পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের 'আনন্দধারা' প্রোজেক্টের কথা জানায় মেয়েটিকে। তারপর ধীরের ধীরে ট্রেলারের পরতে পরতে উঠে আসে রাজ্য সরকারের নানা প্রকল্প যেমন- সবুজ সাথী, কন্যাশ্রী, পথশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা-সহ ইত্যাদি। আর সেই সব কিছুর প্রভাবে ধীরে ধীরে পথে আসা নানা বাঁধা কাটিয়ে শাশুড়ির মন জয় করে নেয় সেই স্বামী হারা মেয়েটি। ছবিটি প্রযোজনা দায়িত্বের রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

এই ছবির হাত ধরে কেবল শুভশ্রী -অঙ্কুশ জুটি ফিরছেন তা নয়। পাশাপাশি রাজ -অঙ্কুশ জুটিও ফিরছেন। কারণ এর আগে রাজের সঙ্গে ‘কানামাছি’, ‘বলো দুগ্গা মাঈকী’র মতো বেশ কিছু ছবি উপহার দিয়েছে অঙ্কুশ। আর সেই ছবিগুলিও দর্শকদের বেশ মন ছুঁয়ে গিয়েছিল।

কাজের সূত্রে, বর্তমানে সিনেমাহলে শুভশ্রী ও অঙ্কুশ দু'জনে ছবি চলছে। ৭ জানুয়ারি মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। এই ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে নায়কে বিপরীতে ছিলেন ঐন্দ্রিলা সেন। অন্যদিকে, বড়দিনের আবহে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল শুভশ্রীর 'লহ গৌরাঙ্গের নাম রে…'। অন্যদিকে, ২৩ জানুয়ারি রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’ মুক্তি পেতে চলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe