...
...
Next Story

Raj Chakrabarty: রাজকে দেখে 'চোর' স্লোগান, ছোঁড়া হল কাদা! ব্যারাকপুরে করুণ দশা টিএমসি প্রার্থীর

Raj Chakrabarty: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে আজ অর্থাৎ ৪ মে। এই দিন সকাল থেকেই সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন, ফল প্রকাশের জন্য। বেলা যত বেড়েছে, ততই স্পষ্ট হয়েছে বিজেপির কাছে বড় ব্যবধানে হার হতে চলেছে তৃণমূলের।

Published on: May 4, 2026, 16:40:04 IST
Advertisement

Raj Chakrabarty: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে সোমবার অর্থাৎ ৪ মে। এই দিন সকাল থেকেই সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন ফল প্রকাশের জন্য। বেলা যত বেড়েছে, ততই স্পষ্ট হয়েছে বিজেপির কাছে বড় ব্যবধানে হার হতে চলেছে তৃণমূলের। পশ্চিমবঙ্গের আগামী সরকার যে বিজেপি গঠন করতে চলেছে, সেটা মোটামুটি বেলা গড়াতেই স্পষ্ট হয়ে ওঠে।

রাজকে দেখে চোর স্লোগান ব্যারাকপুরে।
রাজকে দেখে চোর স্লোগান ব্যারাকপুরে।

তৃণমূল প্রার্থীদের মধ্যে অন্যতম প্রার্থী ছিলেন রাজ চক্রবর্তী, যিনি ব্যারাকপুর থেকে দ্বিতীয়বার লড়াই করছিলেন এই বছর। রাজের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। বেলা বাড়তেই বোঝা যায়, কৌস্তভ বাগচীর কাছে বিপুল ভোটে হারতে চলেছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

ভোটের ফলাফল স্পষ্ট হতেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় রাজকে। কিন্তু রাজকে দেখেই সেখানে দাঁড়িয়ে থাকা জনতা আচমকাই ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান তোলে। এমনকি রাজের দিকে ছোঁড়া হয় কাদাও। যদিও গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করলেও নিশ্চুপ ছিলেন পরিচালক। এমনকি সংবাদমাধ্যমের তরফ থেকে এই বিষয় নিয়ে প্রশ্ন এলেও, মুখ খোলেননি রাজ।

অন্যদিকে রাজের বিরুদ্ধে বিপুল ভোটে জয়ী হয়ে অবশেষে তিন বছরের পণ ভঙ্গ করতে চলেছেন বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচী। তিনি নিজেকে কথা দিয়েছিলেন যতদিন না তিনি ভোটে জয়ী হবেন ততদিন মাথায় চুল রাখবেন না। অবশেষে ভোটযুদ্ধে জয়ী হয়ে সেই পণ ভাঙতে চলেছেন কৌস্তভ।

আজকের পর থেকে তিনি আবার আগের মতো মাথায় চুল রাখবেন, একথা জানান সংবাদমাধ্যমকে। বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার যে যুদ্ধে তিনি নেমেছিলেন, সেই যুদ্ধে জয়ী হওয়ার পর অবশেষে নিজের ৩ বছরের কঠিন পণ ভাঙতে চলেছেন বলে ঘোষণা করেন কৌস্তভ।

বর্তমানে ১৯৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। টিএমসি দু সংখ্য়াতেই আটকে, ৯৭টি আসনে এগিয়ে। ফলত গেরুয়া ঝড় স্পষ্ট। এখন দেখার বাংলা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন কে! আর ভোটের হারের পর, রাজ চক্রবর্তী কি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন, না মমতার একনিষ্ঠ সৈনিক হয়ে, তাঁর পাশে থেকে লড়ে যাবেন ভবিষ্যতেও।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks