...
...
Next Story

টাইগারকে প্রাণে মারার চেষ্টা! রাজস্থানের কোটা থেকে গ্রেফতার ৩

গতকাল অর্থাৎ দ্বিতীয় সপ্তমীর রাতে আচমকাই খবর পাওয়া যায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। এদিন অভিনেতা গাড়িতে ছিলেন এবং সেই গাড়ির সামনে আচমকাই দুই যুবক চলে আসে এবং গুলি চালাতে শুরু করে।

Published on: Oct 19, 2026, 14:04:42 IST
Advertisement

গতকাল অর্থাৎ দ্বিতীয় সপ্তমীর রাতে আচমকাই খবর পাওয়া যায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। এদিন অভিনেতা গাড়িতে ছিলেন এবং সেই গাড়ির সামনে আচমকাই দুই যুবক চলে আসে এবং গুলি চালাতে শুরু করে। পরপর গুলি চালানোর পর দুজনেই বাইক করে সেখান থেকে চলে যায়।

রাজস্থানের কোটা থেকে গ্রেফতার ৩
রাজস্থানের কোটা থেকে গ্রেফতার ৩

রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় এই ঘটনা ঘটে। স্বস্তি একটাই, সামান্য চোট লাগলেও টাইগার ভালো আছেন। তবে অভিনেতার গাড়ির চালক এবং অন্য এক অটোচালক এই ঘটনায় আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় টাইগারের ওপর হামলার খবর ছড়িয়ে পড়তেই লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে। এবার রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে।

আরও পড়ুন: 'তু তু হ্যায় ওহি', সপ্তমীর রাতে বাড়িতেই কাঞ্চনের সঙ্গে নাচ শ্রীময়ীর

টাইগারের ওপর হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাজস্থানের কোটা রেল স্টেশন থেকে অভিযুক্তরা গ্রেফতার হয় পুলিশের জালে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই তিন অভিযুক্তই লরেন্স বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: 'যারা চলে গেল আর যারা রয়ে গেল...', গতকালের দুর্ঘটনায় মন খারাপ শ্রুতির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশ দ্রুত অ্যাকশন নেয় এবং রাজস্থানের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং কোটা সিটি পুলিশের যৌথ উদ্যোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা পুনে জয়পুর এক্সপ্রেসে ছিল, যাত্রা করার সময় কোটা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র অনুযায়ী আরো জানা গিয়েছে, হামলার বেশ কিছুদিন আগে থেকে টাইগারের গতিবিধি সম্পর্কে বেশ ভালই তথ্য সংগ্রহ করেছিল অভিযুক্তরা। অভিনেতা প্রতি রবিবার জুহুর একটি ফুটবল মাঠে যেতেন প্র্যাকটিস করতে সেটা আগে থেকেই জানত তারা। সেই তথ্য কাজে লাগিয়ে অভিনেতার উপর হামলার পরিকল্পনা করা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks