লুকিয়ে রাখা পেনড্রাইভ খুঁজে পেল তমসা, তবে কি এবার সব সত্যি হবে ফাঁস?
খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। আরজি কর কাণ্ডের আঙ্গিকে তৈরি হওয়া এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা দে।
খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। আরজি কর কাণ্ডের আঙ্গিকে তৈরি হওয়া এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা দে। নেতিবাচক চরিত্রে ধরা দিয়েছেন জয়জিৎ বন্দোপাধ্যায়। প্রথম দিন থেকেই ধারাবাহিকটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে।

তিলোত্তমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই তিলোত্তমার যমজ বোন তমসা বিয়ের পিঁড়িতে বসে। যদিও বিয়ের পর থেকেই তাকে সকলে সন্দেহ করতে শুরু করেছে। আলেখ্য আর তার গোটা পরিবার বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে যে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে সে কিন্তু তিলোত্তমা নয়।
আরও পড়ুন: প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে,কোন ছবি থেকে বাদ পড়েছিলেন নবমিতা?
যদিও সকলের চোখে বারবার ধুলো দিতে সক্ষম হচ্ছে তমসা। এর মধ্যেই একদিন আলেখ্যর বাবা এবং আবিরের সমস্ত কথোপকথন শুনে নেয় তমসা। তিলোত্তমা হত্যার পেছনে কে বা কারা রয়েছে, সেই সত্যি জেনে যায় তিলোত্তমার বোন। অন্যদিকে তিলোত্তমার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয় যাতে কোনরকম প্রমাণ না থাকে।
এই সবকিছুর মধ্যেই এবার প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তমসা লুকিয়ে লুকিয়ে হাসপাতালে এসেছে। সেখানে সে প্রতাবের চেম্বারে নিজের সোনার চুড়ি খুঁজে পাওয়ার ভনিতা করে ঢুকে পড়ে। সোনার চুড়ি তো পায় বটেই কিন্তু তার সঙ্গে পেয়ে যায় একটি পেনড্রাইভ যেটা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল সে। অবশেষে সেই পেনড্রাইভ তার হাতে চলে আসে।
আরও পড়ুন: ছেলে কথা শুনছে না, রাজি করাতে পারলেই নগদ অর্থ পুরস্কার, মজার পোস্ট জয়জিতের
অন্যদিকে তিলোত্তমার হাতে পেনড্রাইভ আসার পরেই সেখানে পৌঁছে যায় প্রতাপ। তাহলে কি প্রতাপ বুঝতে পারছে যে তিলোত্তমা মৃত্যুর আসল খুনি এবার ধরা পড়ে যাবে? তমসার হাত থেকে পেনড্রাইভ কি করে কেড়ে নেবে সে? যে মানুষটা সব সময় সকলের সামনে একজন রেপুটেডের ডাক্তার, সে কি করে পারবে তমসাকে হারাতে?
দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তিলোত্তমা সম্প্রচারিত হয় সোম থেকে রবিবার সন্ধ্যে ৬:৩০ মিনিটে।
E-Paper

