দুর্ঘটনায় ভেঙেছে পাঁজরের হাড়, বিপর্যস্ত ফুসফুস, কেমন আছেন টিনু আনন্দ?

কিছুদিন আগেই পেড্ডি ছবিতে অভিনয় করেছেন টিনু আনন্দ। ৮১ বছরের এই অভিনেতা আজও নতুন প্রজন্মের সঙ্গে যেভাবে তারে তাল মিলিয়ে অভিনয় করেন, তা প্রশংসার যোগ্য।

Published on: Nov 13, 2026, 14:31:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই ‘পেড্ডি’ ছবিতে অভিনয় করেছেন টিনু আনন্দ। ৮১ বছরের এই অভিনেতা আজও নতুন প্রজন্মের সঙ্গে যেভাবে তারে তাল মিলিয়ে অভিনয় করেন, তা প্রশংসার যোগ্য। কিন্তু যে মানুষটি উচ্ছ্বাসের সঙ্গে কাজে ব্যস্ত থাকেন সেই টিনু আনন্দ সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়েছিলেন।

কেমন আছেন টিনু আনন্দ?
কেমন আছেন টিনু আনন্দ?

জানা গিয়েছে, চোট এতটাই মারাত্মক যে পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গিয়েছে। এমনকি আঘাত লেগেছে ফুসফুসেও। ঘটনাটি ঘটার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। তবে স্বস্তির খবর একটাই, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেতা।

আরও পড়ুন: সত্যিই কি প্রেম শেষ করে দেয় বন্ধুত্ব? রাজি- শৌর্যর ‘আদরের নৌকা’ বইবে কোন খাতে?

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটার পর তিনি এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন যে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ঝুঁকি না নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। সঙ্গে সঙ্গে আই সি ইউ তে শুরু হয় চিকিৎসা। এই মুহূর্তে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। বিপদমুক্ত হলেও থাকতে হবে খুব সাবধানে।

এখন বেশিরভাগ সময় বিছানায় কাটাতে হচ্ছে অভিনেতাকে। বাড়ি থেকে তো নয়, ঘর থেকেও তেমনভাবে বেরোচ্ছেন না তিনি। চিকিৎসার পাশাপাশি চলছে ফিজিওথেরাপি। সবকিছু নিয়ে আপাতত যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সুস্থ করার চেষ্টা করছেন অভিনেতা। তবে এই মুহূর্তে কাজের থেকেই সুস্থতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তাই বিভিন্ন কাজের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সবাইকে আপাতত ফিরিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?

তবে এই গোটা ঘটনায় অভিনেতা বা অভিনেতার টিমের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি জানানো হয়নি। তবে খবরটি সামনে আসায় উদ্বিগ্ন অভিনেতার অনুরাগীরা। সকলেই টিনুর দ্রুত আরোগ্য কামনা করছেন।