West Bengal Assembly Election 2026: আর কিছুক্ষণ পর শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট। এদিন সকাল থেকেই বাংলার সাধারণ মানুষদের পাশাপাশি তারকাদের দেখাও মিলেছে। ব্যতিক্রমী নন মেগাস্টার দেবও। তিনিও এদিন ভোট দেন। তারপর তাঁর অনুরাগী ও সমর্থকদের উদ্দেশ্যে ২৬-এর এই নির্বাচন নিয়ে নানা কথা ভাগ করে নেন।

আরও পড়ুন: সৌরভ-ডোনা থেকে যশ-নুসরত, অঙ্কুশ, সস্ত্রীক জিৎ, মিঠুন, শ্রীলেখা, ইমন, ভোট উৎসবে অন্য মেজাজে টলিপাড়া
তাঁকে বলতে শোনা যায়, ‘ভোটে প্রত্যেকটা দল সকলে লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য। তাঁদের সকলকে শুভেচ্ছা। আজ দ্বিতীয় দফার ভোট, এটা ভারতের গণতন্ত্রের বড় উৎসব। আমি সকলকে বলবো তাঁরা যেন সকলে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। একটা ভালো সরকার যেন আমরা আমাদের ভোটের মাধ্যমে করতে পারি।’
ভোটের হার বৃদ্ধি প্রসঙ্গেও কথা বলেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, ‘যত বেশি ভোট পড়বে তত ভালো। সকলকে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আমার দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার গঠন করুক। এটা অন্যায় নয়, যে কোনও দলের কর্মীরা যেভাবে চায়, আমিও আমার দলের জন্য সেভাবেই চাইবো। আমি চাই চতুর্থবারের জন্য যেন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। এটা আমার ইচ্ছে। এবার বাকিটা ৪ তারিখ আমরা সকলে জানতে পারবো। এটাই বলবো যে মানুষ নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোটটা দিন।’ উল্লেখ্য, টানা একমাস ব্যাপি তৃণমূল সাংসদ দেব তাঁর দলের হয়ে রাজ্যের নানা প্রান্তে গিয়ে প্রচার চালিয়েছেন।
{{/usCountry}}ভোটের হার বৃদ্ধি প্রসঙ্গেও কথা বলেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, ‘যত বেশি ভোট পড়বে তত ভালো। সকলকে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আমার দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার গঠন করুক। এটা অন্যায় নয়, যে কোনও দলের কর্মীরা যেভাবে চায়, আমিও আমার দলের জন্য সেভাবেই চাইবো। আমি চাই চতুর্থবারের জন্য যেন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। এটা আমার ইচ্ছে। এবার বাকিটা ৪ তারিখ আমরা সকলে জানতে পারবো। এটাই বলবো যে মানুষ নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোটটা দিন।’ উল্লেখ্য, টানা একমাস ব্যাপি তৃণমূল সাংসদ দেব তাঁর দলের হয়ে রাজ্যের নানা প্রান্তে গিয়ে প্রচার চালিয়েছেন।
{{/usCountry}}আরও পড়ুন: ভোট দিতে গিয়ে বিকল ইভিএম দেখে রেগে লাল বিজেপি-র রূপা! তারপর যা করলেন তিনি
প্রসঙ্গত, দেব ছাড়াও আজ কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ইমন চক্রবর্তী, নুসরত জাহান, মিঠুন চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, জিৎ, ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, কনীনিকা বন্দোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রচনা বন্দোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।