Koel Mullick: তৃণমূলের ভরাডুবির পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন সাংসদ কোয়েল, জুটল ‘অপয়া’ তকমা!
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ফলাফলের পর রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নির্বাচনের ঠিক আগেই শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন কোয়েল। ভোটের রেজাল্ট বার হওয়ার পর কোয়েল মল্লিক-এর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন তুমুল চর্চা নেটপাড়ায়।
রাজ্যে ঘটে গেছে এক বিরাট রাজনৈতিক পালাবদল। গত ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতির সমীকরণ আমূল বদলে গিয়েছে। আর এই ডামাডোলের মাঝেই তৃণমূলের নতুন সাংসদ তথা টলিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে তৈরি হয়েছিল এক রহস্যময় নীরবতা। ফল প্রকাশের পর থেকে প্রায় দুই সপ্তাহ সামাজিক মাধ্যমে কোনওরকম পোস্ট করেননি তিনি। অবশেষে রবিবার নিজের সেই নীরবতা ভাঙলেন কোয়েল।

শ্বেতশুভ্র লুকে ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী:
রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেন কোয়েল মল্লিক। ছবিতে শ্বেতশুভ্র (সাদা) একটি স্রাগ-স্টাইলের আউটফিটের সঙ্গে মাল্টিকালারড প্রিন্টেড করসেট টপ পরে ধরা দিয়েছেন তিনি। কানে সবুজ এমারেল্ড স্টাড ইয়াররিংস এবং আঙুলে গর্জাস আংটি, সঙ্গে চেনা মিষ্টি হাসি— এককথায় মোহময়ী লুকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রঞ্জিত-কন্যা।
জুটল ‘অপয়া’ তকমা, ট্রোলের মুখে কোয়েল:
মাস কয়েক আগেও কোয়েল ছিলেন টলিপাড়ার হেটার্সবিহীন নায়িকা। তাঁকে নিয়ে ট্রোলিং সচরাচর চোখে পড়ত না। তবে নায়িকা তৃণমূলের ছাতার তলায় আসবার পর থেকে বদলে গিয়েছে সেই ছবি। এদিন নেটপাড়ার ক্ষোভের মুখে পড়তে হলো নতুন তৃণমূল সাংসদকে। নির্বাচনের ঠিক কিছুদিন আগেই ঘাসফুল শিবিরের ছাতার তলায় এসেছিলেন তিনি এবং জোড়াফুলের টিকিটেই পাড়ি দেন রাজ্যসভায়। কিন্তু তাঁর যোগদানের পরপরই নির্বাচনে দলের এই ভরাডুবি বা পালাবদলকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ তাঁকে কড়া ভাষায় আক্রমণ শুরু করেছেন। কমেন্ট বক্সে অনেকেই তাঁকে ‘অপয়া’ তকমা দিতেও ছাড়েননি। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনি যোগ দিতেই দল হেরে গেল!’ আবার অন্য একজনের মন্তব্য, ‘এতদিন পর পলিটিক্স ছেড়ে আবার গ্ল্যামার ওয়ার্ল্ডে মন দিলেন ম্যাডাম?’
চুপচাপ কাজ করতে চান কোয়েল:
রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনের এই অভাবনীয় ফলাফলের পর কোয়েল মল্লিকের মতো একজন ব্যক্তিত্বের নীরব থাকাটাই স্বাভাবিক ছিল। তবে ট্রোল বা সমালোচনা যাই আসুক না কেন, কোয়েল বরাবরই বিতর্কের উর্ধ্বে থাকতে ভালোবাসেন। এই পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, রাজনীতির ময়দানে পালাবদল হলেও নিজের গ্ল্যামার আর কাজের দুনিয়ায় তিনি সমানভাবেই সক্রিয় থাকবেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


