Sandipta Sen: গুলমার্গের হাড় কাঁপানো ঠান্ডায় গরম জলের পুলে ডুব সন্দীপ্তার! এই হোটেলে এক রাত কাটাতে কত খরচ পড়ে?

গুলমার্গে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সেখানে একটি রিসর্ট থেকে ছবি শেয়ার করতেই নেটপাড়ার চক্ষুস্থির। যেমন সুন্দর লোকেশন, তেমনই বিলাসবহুল সেটি। এখানে একরাত থাকতে কত খরচ পড়ে?

Published on: Feb 12, 2026, 18:55:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাঙালি এমনিতে ঘোরার ব্যাপারে বরাবরই দী-পু-দা প্রেমী। অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তবে সময় সুযোগ মিললে কিন্তু কাশ্মীরও থাকে তাঁদের ঘোরার বাকেট লিস্টে। বরফ-সাদা পাহাড়, বয়ে চলা নদী, পাহাড়ি বাঁক, পাইন গাছ, স্লেজ গাড়ি, চিনার গাছ, টিউলিপের সমাহার, মুঘল গার্ডেন… সব মিলিয়ে দেখার জিনিস কম নেই। আর কাশ্মীর বললেই যেমন শ্রীনগরের ডাল লেক চোখের সামনে ভাসে, তেমনই সোনমার্গ-গুলমার্গও।

গুলমার্গের হোটেলে সন্দীপ্তা।
গুলমার্গের হোটেলে সন্দীপ্তা।

এই গুলমার্গেই ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর সেখানেক এক বিলাসবহুল রিসর্টের সুইমিং পুলে নিজের ছবি শেয়ার করেছেন। যা দেখে অনেকের মনেই প্রশ্ন, ‘এই ঠান্ডায়, কীভাবে?’ আসলে এই রিসর্টের পুলটিতে রয়েছে হিটিং সিস্টেম। বহু তারকারই ফেভারিট এই রিসর্টটি। যেমন ঝাঁ চকচকে এরঅন্দরসজ্জা, তেমনই এখান থেকে প্রকৃতির শোভাও অসাধারণ।

আরও পড়ুন: ওশের যখন ১০ বছর, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন, সংসার শ্রীময়ীর সঙ্গে! বিয়ে-ভালোবাসা নিয়ে ছেলেকে কী পাঠ দিতে চান পিঙ্কি?

কী ভাবছেন, আপনি যদি গিয়ে থাকেন এখানে, কেমন খরচ পড়বে? এই রিসর্টটির নাম The Khyber Himalayan Resort & Spa। গুলমার্ডের ফেমাস গন্ডোলা রাইডের থেকে এটির দূরত্ব মিনিট পাঁচেকের। বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এখানে। প্রিমিয়ার রুম থেকে লাক্সারি বা প্রেসিডেন্সিয়াল সুইট, সবই আছে। সবচেয়ে কমদামি রুমটিতে থাকতে, ট্যাক্স সহ আপনার খরচ পড়বে ৩২ হাজার টাকার আশেপাশে। আর সবচেয়ে দামি রুম অর্থাৎ প্রেসিডেন্সিয়াল সুইটের ভাড়া? পকেট থেকে এক রাতের জন্যই খসাতে হবে ট্যাক্স সমেত ৪ লাখ টাকারও বেশি। রিসর্টের মধ্যে পুল-সহ স্পা, জিমের মতো নানান সুযোগ সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: ছোট পর্দার অন্যতম সফল জুটি, দেড় বছরে শেষ হল জি বাংলার মেগা! কাকে তাড়াল আমাদের দাদামণি?

এমনিতেও সন্দীপ্তার পায়ের তলায় সর্ষে। নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন বহুবার যে ঘুরতে খুব ভালোবাসেন। এমনকী, অভিনেত্রীর বর সৌম্যও তাই। কাজের ফাঁকে সুযোগ পেলেই তাঁরা নতুন জায়গায় বেরিয়ে পড়েন।

আরও পড়ুন: লোপামুদ্রার জন্মদিনে অরিজিতের চোখে হারালেন কোয়েল, ভাইরাল ছবি! জানেন কীভাবে ২য় বউয়ের প্রেমে পড়েছিলেন গায়ক?

এক সাক্ষাৎকারে সন্দীপ্তা বলেছিলেন, ‘একটা বিষয় দেখে অবাক লাগল, আগে তিনমাস কোথাও না গেলেই আমার মনে হত কতদিন কোথাও যাওয়া হয়নি। আর এখন সৌম্যর দেখি দেড়মাস কোথাও না যাওয়া হলেই অস্বস্তি শুরু হয়। ও আমার থেকেও বেশি বেড়াতে ভালোবাসে।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More