'এত বড় স্টার কিন্তু একটু অহংকার ছিল না... ', ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতি রোমন্থন টোটার
রকি অর রানি কি প্রেম কাহিনি ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করার সুযোগ এসেছিল বাঙালি অভিনেতা টোটা রায় চৌধুরীর। চলতি বছর এই ছবিটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। একে বলিউড, তার ওপর ধর্মেন্দ্র সঙ্গে অভিনয়, সব মিলিয়ে কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা, জানালেন টোটা।
রকি অর রানি কি প্রেম কাহিনি ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করার সুযোগ এসেছিল বাঙালি অভিনেতা টোটা রায় চৌধুরীর। চলতি বছর এই ছবিটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। একে বলিউড, তার ওপর ধর্মেন্দ্র সঙ্গে অভিনয়, সব মিলিয়ে কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা, জানালেন টোটা।
ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতি রোমন্থন টোটার
সম্প্রতি টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে টোটা বলেন, একজন বিশাল বড় মনের মানুষের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। ওঁকে দেখে প্রথমে ভয় হত দূরে দূরে থাকতাম কিন্তু তারপর উনি নিজেই ডেকে নিতেন কাছে। এত বড় একজন তার কিন্তু একটু অহংকার ছিল না।
প্রথম দিনের কথা স্মরণ করে টোটা বলেন, প্রথম দিন তাই হাত দিয়ে প্রণাম করতে যেতেই উনি তাড়াতাড়ি হাত ধরে বলেন, পায়ে হাত দেবে না হাত জোর করে নমস্কার করবে। ওঁর মতে সেরা পরিচালক থেকে সেরা অভিনেতা অভিনেত্রীর সবই বাংলা থেকেই এসেছেন। বাংলার শিল্পকে ভীষণ সমীহ করতেন উনি।
অভিনেতা আরও বলেন, ওই মানুষটার মধ্যে একটা দারুন পজিটিভিটি কাজ করত। কাউকে নিয়ে কোনও খারাপ মন্তব্য করতে কখনও শুনিনি ওঁকে। সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে রেখে নিজে উদারভাবে বাঁচতেন। উনি এলেই যেন সেট প্রাণ পেত।
প্রসঙ্গত, ধর্মেন্দ্রর প্রিয় বন্ধু অমিতাভের স্ত্রী জয়া বচ্চন যেহেতু একজন বাঙালি ছিলেন তাই প্রথম থেকেই বাংলার প্রতি একটা আলাদা টান অনুভব করতেন ধর্মেন্দ্র। এছাড়া সহ অভিনেত্রীদের মধ্যে শর্মিলা ঠাকুর থেকে শুরু করে রাখি গুলজার সকলেই ছিলেন বাঙালি।
ধর্মেন্দ্রর ছবির জীবনেও বাঙালিদের অবদান যে কতটা তা তিনি বারবার স্মরণ করতেন সকলের সামনে। সুচিত্রা সেনের সঙ্গেও একসময় স্ক্রিন শেয়ার করেছিলেন ধর্মেন্দ্র। তাই এই অভিনেতার চলে যাওয়া শুধু বলিউড নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটি বিশাল বড় ক্ষতি।
প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত ছবি ‘ইক্কিস’। এই সিনেমায় একজন তরুণ সেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
এই সিনেমায় একজন অবসরপ্রাপ্ত কর্নেলের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র। বহুদিনের বন্ধু অমিতাভের নাতির সঙ্গে ধর্মেন্দ্রর এই কাজ নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত হতে চলেছে। কিন্তু শেষ ছবি আর দেখা হল না অভিনেতার।
Home/Entertainment/'এত বড় স্টার কিন্তু একটু অহংকার ছিল না... ', ধর্মেন্দ্রকে নিয়ে স্মৃতি রোমন্থন টোটার