...
...
Next Story

'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

ছোট পর্দা থেকে বড় পর্দা, বারবার নিজের সাবলীল অভিনয়ের দ্বারা সকলকে মুগ্ধ করেছেন টোটা রায় চৌধুরী। খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

Published on: Aug 22, 2026, 19:01:50 IST
Advertisement

ছোট পর্দা থেকে বড় পর্দা, বারবার নিজের সাবলীল অভিনয়ের দ্বারা সকলকে মুগ্ধ করেছেন টোটা রায় চৌধুরী। খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই সিনেমায় একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করেছেন তিনি। জিতের বিপরীতে অভিনয় করে আবারও নিজেকে প্রমাণ করেছেন টোটা।

বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা
বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

নিজের ব্যক্তিত্ব এবং বাচনভঙ্গির জন্য সুপরিচিত টোটা সবসময় নিজেকে সরিয়ে রাখেন রাজনীতি থেকে। যেখানে বলিউড তথা টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী বারবার নিজেদের জড়িয়েছেন রাজনীতির সঙ্গে, সেখানে দাঁড়িয়ে কি খুব সচেতন ভাবেই নিজেকে সবসময় রাজনীতি থেকে দূরে রেখেছেন অভিনেতা?

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে আনন্দবাজার ডট কমকে টোটা বলেন, ‘রাজনীতি থেকে আমি শতহস্তে দূরে থাকি। যতটা পারি বিতর্ক এড়িয়ে চলি। কিন্তু সব সময় তো ডেঙ্গি বা ম্যালেরিয়া এড়ানো সম্ভব হয় না তাই চেষ্টা করি মশারি ব্যবহার করতে অথবা ওডমস লাগিয়ে চলতে।’

অভিনেতা আরও বলেন, ‘অনেকে আমাকে টেনে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে। আমি সেই সব কিছুর উত্তর না দিয়ে সব সময় নীরব থাকার চেষ্টা করেছি। নিজের কাজের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি কোনও কথা দিয়ে যেন বিতর্ক না তৈরি হয়।’

প্রসঙ্গত, করণ জোহর পরিচালিত ‘রকি ওর রানী কি প্রেম কাহিনি’ ছবিতে অসাধারণ অভিনয় করে, বিশেষ করে নৃত্য পরিবেশনা করে সকলকে চমকে দিয়েছিলেন টোটা। বিগত বেশ কয়েক বছরে তেমনভাবে কাজ না এলেও নতুন সরকারের আসার পর থেকে একের পর এক কাজ পাচ্ছেন তিনি, যদিও গোটা ঘটনাটি কাকতালীয় হতে পারে বলেও ধারণা অভিনেতার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks