...
...
Next Story

মিমির জা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, কার সঙ্গে জুড়লো আত্মীয়তার সম্পর্ক?

আজ অর্থাৎ ২৬ নভেম্বর আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিমি চক্রবর্তী। হবু স্বামী সিদ্ধার্থ দত্তের সঙ্গে এই দিন আইনি দিয়ে সারতে চলেছেন তিনি। যদিও বিয়ে নিয়ে মিমি একটিও অতিরিক্ত বাক্য খরচ করেননি।

Published on: Nov 26, 2026, 18:55:23 IST
Advertisement

আজ অর্থাৎ ২৬ নভেম্বর আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিমি চক্রবর্তী। হবু স্বামী সিদ্ধার্থ দত্তের সঙ্গে এই দিন আইনি দিয়ে সারতে চলেছেন তিনি। যদিও বিয়ে নিয়ে মিমি একটিও অতিরিক্ত বাক্য খরচ করেননি। জিজ্ঞাসা করায় তিনি বারবার জানিয়েছেন, সময় হলেই সব কিছু বলবেন তিনি। তবে জানা গিয়েছে, মিমির স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন।

মিমির জা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী
মিমির জা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী

তবে সিদ্ধার্থ ইন্ডাস্ট্রির কেউ না হলেও মিমির জা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সিদ্ধার্থর বৌদি ত্রমিলা ভট্টাচার্য হতে চলেছেন মিমি চক্রবর্তীর জা। দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবার তা পরিণত হতে চলেছে আত্মীয়তার সম্পর্কে। যদিও এই বিষয় নিয়ে একবারের জন্যও কাউকে কিছু কথা বলতে শুনতে পাওয়া যায়নি।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ইতিমধ্যেই মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মিমি চিরকাল পশুপ্রেমিক একজন মানুষ তাই তার কার্ডেও রয়েছে সেই ছোঁয়া। মিমির কার্ডে দেখতে পাওয়া যাচ্ছে মন্ডপে বসে রয়েছে বর কনে, সঙ্গে তিনটি পোষ্য। একদম অন্যরকম এই বিয়ের কার্ড দেখে ভীষণ আপ্লুত সকলে।

মিমির জা ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী

সূত্রের খবর অনুযায়ী, মিমি সাত পাকে বাঁধা পড়বেন আগামী ডিসেম্বর মাসে। যদিও সবটাই সূত্র অনুযায়ী জানা গিয়েছে। বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা বলছেন না মিমি।

তবে এও জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। শপিং থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সবকিছুই চলছে পুরোদমে। কিছুদিন আগেই সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে, যা দেখে বোঝাই যাচ্ছে যে হাতে আর বেশি সময় নেই।

খুব সম্ভবত কালিংপং-এ ডেস্টিনেশন ওয়েডিং সারবেন তিনি। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজনকে নিয়ে হবে বিবাহ অনুষ্ঠান। পরে বড় করে রিসেপশন হবে কিনা সেটা এখনও জানা যায়নি। তবে আপাতত গোপনেই নিজের বিয়ের তোড়জোড় সারছেন মিমি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks