Trina Saha-Parashuram: ‘গল্প এখনও লেখা হচ্ছে…’, তৃণার তটিনী হয়ে ওঠবার ৫০০ পর্ব পার, বদল আনল পরশুরাম!
নীল ভট্টাচার্যের সাথে বিয়ে বাঙার গুঞ্জন বা ‘বালিঝড়’-এর ব্যর্থতা কাটিয়ে উঠে নিজেকে ফের প্রমাণ করলেন তৃণা। তিনি ফুরিয়ে যাননি।
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)-র ঝুলিতে যুক্ত হলো নতুন সাফল্যের পালক! ‘বালিঝড়’ ধারাবাহিক আশানুরূপ ফল না করায় যে সাময়িক বিরতি তৈরি হয়েছিল, তা পেছনে ফেলে পরশুরাম ধারাবাহিকে তাঁর কামব্যাক ছিল এক কথায় ধামাকাদার। সমস্ত জল্পনা ও ব্যক্তিগত জীবনের গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বমহিমায় পর্দায় রাজত্ব করছেন তৃণা।

এবার ধারাবাহিকটি সফলতার সঙ্গে ৫০০ পর্ব (500 Episodes) সম্পূর্ণ করল। এই বিশেষ মাইলফলক অর্জনের পর সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করে নিজের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।
‘আমরা যাত্রাটি বেঁচেছি’— বিশেষ বার্তা তৃণার
বিয়ের সাজ ও পারিবারিক আমেজে শুটিং সেটে তোলা সুন্দর ছবি শেয়ার করে তৃণা ইনস্টাগ্রামে লেখেন: ‘দর্শকরা কেবল পর্বগুলো দেখেছেন, কিন্তু আমরা এই পথচলার প্রতিটি মুহূর্তকে বেঁচেছি। ৫০০টি অধ্যায় পার করার পরও গল্পের লেখনি এখনও থেমে নেই, গল্প বয়ে চলেছে।’
ছবিটিতে সহ-অভিনেতা ইন্দ্রজিৎ এবং অনস্ক্রিন কন্যে ও পুত্রর সঙ্গে পারিবারিক ফ্রেমে ধরা দিয়েছেন তৃণা, যা ধারাবাহিকের অনস্ক্রিন রসায়নের গল্পই তুলে ধরে।
ব্যক্তিগত বিতর্ক সরিয়ে পেশাদারিত্বের জয়
গত কিছু সময় ধরে নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সাথে তৃণার বিবাহবিচ্ছেদ (Divorce) ও ব্যক্তিগত জীবন নিয়ে নেটপাড়ায় রটনা ও চর্চার অন্ত নেই। তবে এই সমস্ত ব্যক্তিগত টানাপোড়েন ও জল্পনা কখনোই তৃণার কাজের ওপর প্রভাব ফেলতে পারেনি।
পেশাদারিত্ব বজায় রেখে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দর্শকমনে ‘তটিনী’ চরিত্রটিকে আলাদা জায়গা করে দিয়েছেন তিনি। TRP তালিকায় ধারাবাহিকটির ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে ছোটপর্দায় তৃণা সাহার জনপ্রিয়তা আজও অটুট।
অনুরাগী ও টেলিপাড়ার ভালোবাসা
৫০০ পর্ব সম্পূর্ণ করার এই বিশেষ কৃতিত্বে সহশিল্পী, কলাকুশলী থেকে শুরু করে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। অনুগামীরা শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন যে, সমস্ত প্রতিকূলতা পেরিয়ে তৃণার এই সাফল্য সত্যি অনুপ্রেরণাদায়ক। ব্লুজ প্রোডাকশন হাউজের সাম্প্রতিক সময়ের অন্যতম সফল মেগা পরশুরাম। বাংলা টেলিভিশনের দুনিয়ায় এই মেগা একদম হটকে। নারীকেন্দ্রিক সিরিয়ালের ভিড়ে এই মেগার কেন্দ্রে রয়েছে নায়ক পরশুরাম। যদিও তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দেন তৃণাও। তবে স্নেহাশিস চক্রবর্তীর লেখনিই এই সিরিয়ালের সাফল্যের মূল ইউএসপি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


