Neel-Trina: ‘বিষাক্ত সাপকে হারিয়েছি…’, নীলের জন্মদিনে খোঁটা তৃণার! নন্দিনীর সঙ্গে নতুন রসায়ন নায়কের, ডিভোর্সে সিলমোহর?
নীলের জন্মদিনে নতুন জীবন শুরুর ইচ্ছে প্রকাশ তৃণার! এল না নীলের জন্য শুভেচ্ছা বার্তাও। বরং সাপের সঙ্গে স্বামীর তুলনা টানলেন নাম না করেই।
টেলিপাড়ার একসময়ের সবচেয়ে ‘হ্যাপি কাপল’ নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)-র বৈবাহিক সম্পর্ক যে এখন খাদের কিনারায়, তা নিয়ে গত বছরখানেক ধরেই জল্পনা তুঙ্গে। ৮ই জুন, অভিনেতার জন্মদিনের দিন দুই তারকার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সেই জল্পনার আগুনে যেন এক বালতি ঘি ঢেলে দিল। নীলের বিশেষ দিনে তৃণার অনুপস্থিতি, তাঁর বিস্ফোরক স্টোরি এবং অন্যদিকে অন্য নায়িকার সঙ্গে নীলের ঘনিষ্ঠতা— সব মিলিয়ে তাঁদের ডিভোর্সের চর্চায় এখন সিলমোহর দেওয়ার অপেক্ষায় নেটপাড়া।

নীলের পার্টিতে অনুপস্থিত তৃণা, গত বছরের ব্যবধানেই সব শেষ!
৮ই জুন অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে কাছের বন্ধুদের নিয়ে বসেছিল জমজমাট পার্টি। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আনন্দের আসরে কোথাও দেখা মিলল না স্ত্রী তৃণা সাহাকে। অথচ গত বছরও নীলের জন্মদিনে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে একসঙ্গে হুল্লোড় ও পার্টি করেছিলেন তৃণা। মাত্র কয়েক মাসের ব্যবধানেই যে দুজনের সম্পর্ক পুরোপুরি তলানিতে গিয়ে ঠেকেছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। এমনকি জন্মদিনের একটা চেনা শুভেচ্ছাবার্তাও ভেসে আসেনি তৃণার দেওয়াল থেকে।
তৃণার জোড়া বিস্ফোরণ: ‘কিছু বিষাক্ত সাপকে হারিয়েছি’
নীলকে উইশ না করলেও, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পরপর দুটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও বিস্ফোরক পোস্ট শেয়ার করেছেন পরশুরাম নায়িকা। তৃণা একটিতে লেখেন, ‘অনুতাপ?? হাহাহা না, আমার আসল মানুষেরা এখনও আমার সাথেই আছে, আমি শুধু কিছু সাপকে হারিয়েছি।!!’ নীলের জন্মদিনের দিনই জীবন থেকে 'সাপ' (Snakes) ঝেঁটিয়ে বিদায় করার এই বার্তা যে কার উদ্দেশ্যে, তা বুঝতে নেটনাগরিকদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি।
দ্বিতীয় পোস্টে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ছবির ওপর একটি কোটেশন শেয়ার করে তৃণা লিখেছেন— ‘মাঝে মাঝে তোমার শুধু হারিয়ে যাওয়া প্রয়োজন, নিজেকে ক্ষতবিক্ষত অবস্থা থেকে সারিয়ে তোলার জন্য, এবং অতীতে তুমি যা ছিলে সেই জীবনে আর কখনও ফিরে না যাওয়ার জন্য। নতুন অধ্যায়। নতুন জীবন।’ পুরোনো জীবনের ইতি টেনে তিনি যে নতুন করে বাঁচতে শুরু করেছেন, সেই বার্তাই দিলেন অভিনেত্রী।
অন্য নায়িকার সঙ্গে নীলের রসায়ন, পোস্টে লাইক দিলেন তৃণা!
তৃণা যখন নিজেকে গুটিয়ে নিয়ে ক্ষত সারানোর কথা বলছেন, তখন নীলের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভেসে উঠেছে এক অন্য নায়িকার ভিডিও। অভিনেত্রী নন্দিনী দত্ত-র সঙ্গে নেচে-গেয়ে, আনন্দ-হুল্লোড়ে মেতে বার্থডে সেলিব্রেট করতে দেখা গিয়েছে নীলকে। পর্দায় তাঁদের রসায়ন যেমনই হোক, অফ-স্ক্রিনে তাঁদের এই মাখামাখি দেখে থ নেটপাড়া। অনেকেই প্রশ্ন তুলছেন— তবে কি টলিপাড়ার নতুন রিয়েল লাইফ জুটি নীল-নন্দিনী?
তবে এই পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্ট হলো, নীল এবং নন্দিনীর এই জমজমাট রিল ভিডিয়োয় কিন্তু খোদ তৃণা সাহার ‘লাইক’ রয়েছে! মুখ ফুটে ডিভোর্সের কথা এখনও দুজনে স্বীকার না করলেও, সোশ্যাল মিডিয়ার এই ঠান্ডা লড়াই বুঝিয়ে দিচ্ছে যে, টলিপাড়ার ‘তৃনীল’ ম্যাজিক এখন সত্যিই অতীত।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


