...
...
Next Story

তিন মেয়ের গল্প নিয়ে জি বাংলায় আসছে ‘ত্রয়ী’, প্রথম ঝলক এল প্রকাশ্যে

বিগত কিছু মাসে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকের নাম প্রকাশ্যে এনেছে জি বাংলা। যদিও তার মধ্যে নাগকন্যা, তুমি এলে তাই এই ধারাবাহিক দুটি কবে থেকে সম্প্রচারিত হবে তার খবর জানানো হয়নি চ্যানেলের তরফ থেকে। এরই মধ্যে এবার নতুন একটি ধারাবাহিকের প্রথম ঝলক নিয়ে এল জি বাংলা।

Published on: Nov 25, 2026, 22:30:38 IST
Advertisement

বিগত কিছু মাসে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকের নাম প্রকাশ্যে এনেছে জি বাংলা। যদিও তার মধ্যে ‘নাগকন্যা’, ‘তুমি এলে তাই’ এই ধারাবাহিক দুটি কবে থেকে সম্প্রচারিত হবে তার খবর জানানো হয়নি চ্যানেলের তরফ থেকে। এরই মধ্যে এবার নতুন একটি ধারাবাহিকের প্রথম ঝলক নিয়ে এল জি বাংলা।

তিন মেয়ের গল্প নিয়ে জি বাংলায় আসছে ‘ত্রয়ী
তিন মেয়ের গল্প নিয়ে জি বাংলায় আসছে ‘ত্রয়ী

জি বাংলার আসন্ন এই ধারাবাহিকের নাম ‘ত্রয়ী’। অভিনেতা-অভিনেত্রীদের মুখ প্রকাশ্যে না নিয়ে এলেও খুব সম্ভবত এটি তিন মেয়ের গল্প নিয়ে তৈরি একটি ধারাবাহিক হতে চলেছে। সিরিয়ালের প্রথম ঝলকে তিনটি মেয়ের হাত দেখতে পাওয়া যাচ্ছে যারা খবরের কাগজের পাজল সলভ করছে।

আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

এই তিনটি হাতের মধ্যে প্রথমজন পুলিশ অফিসার, দ্বিতীয় জন গৃহিনী এবং তৃতীয় জন অবিবাহিত। কিন্তু এই তিনজন কি একে অপরের বোন নাকি বন্ধু, তা জানা যায়নি ধারাবাহিকের কয়েক সেকেন্ডের ঝলক দেখে। তবে ত্রয়ী মানে যে তিন মেয়ের গল্প সেটুকু বোঝা যাচ্ছে ধারাবাহিকের এই প্রথম প্রমো দেখে।

ইতিমধ্যেই ‘কুসুম’ ধারাবাহিকের সেই সবার গুঞ্জন ছড়িয়েছে সর্বত্র। অপেক্ষায় রয়েছে ‘তুমি এলে তাই’ এবং ‘নাগ কন্যা’। তার মধ্যেই যুক্ত হল এই নতুন ধারাবাহিকের নাম। এই ধারাবাহিকগুলি কোন ধারাবাহিকের পরিবর্তে সম্প্রচারিত হবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?

ধারাবাহিকের প্রথম ঝলক দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ ‘গোয়েন্দা গিন্নি’ সম্প্রচারের কথা বলেছেন কেউ আবার রাজবীরকে নায়ক হিসেবে দেখতে চান এমন কথাও লিখেছেন। কিন্তু বারবার ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে আনা হচ্ছে কিন্তু নায়ক নায়িকাকে সামনে আনা হচ্ছে না, ব্যাপারটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks