Serial Update: TRP তলানিতে, ডাহা ফ্লপ গৌরব-শোলাঙ্কির হিট জুটি! ৬ মাসেই বন্ধ হচ্ছে মিলন হবে কতদিনে?
মাত্র ৬ মাসেই শেষের পথে গৌরব-শোলাঙ্কির মিলন হবে কতদিনে। টিআরপি তালিকায় লাগাতার ব্য়র্থতার জেরেই নাকি কড়া সিদ্ধান্ত নিতে চলেছে চ্যানেল, গুঞ্জন টেলিপাড়ায়।
একের পর এক মেগা ধারাবাহিক বন্ধ হওয়ার হিড়িক পড়েছে টেলিপাড়ায়। ১৭ই মে-ই হয়ে গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শেষ দিনের শ্যুটিং। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার স্টুডিয়োপাড়ার অন্দরে জোর গুঞ্জন— এবার নাকি পাততাড়ি গোটানোর মুখে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের মেগা ‘মিলন হবে কতদিনে’!

আশায় জল ঢালল টিআরপি (TRP):
এর আগে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে ঋদ্ধিমান ও খড়ির চরিত্রে গৌরব-শোলাঙ্কি জুটির রসায়ন বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। দুই তারকার অনুরাগীদের সংখ্যাও আকাশছোঁয়া। তাই স্বভাবতই চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ দর্শক— সবারই ধারণা ছিল যে, এই নতুন জুটির নতুন কাহিনিও টিআরপি তালিকায় ঝড় তুলবে। কিন্তু সম্প্রচারের শুরু থেকেই সেই ম্যাজিক দেখাতে ব্যর্থ হয়েছে ‘মিলন হবে কতদিনে’। দিনের পর দিন টিআরপি তালিকায় তেমন প্রভাব তো ফেলাই যায়নি, উল্টে গত সপ্তাহে রেটিং এসে ঠেকেছে একেবারে তলানিতে। আর এই কারণেই নাকি তড়িঘড়ি ধারাবাহিকটি বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছে প্রযোজনা সংস্থা।
কী বলছেন অন্দরের মানুষেরা?
ধারাবাহিক কি সত্যিই বন্ধ হচ্ছে? অফিশিয়ালি এখনও পর্যন্ত এই বিষয়ে শিল্পীদের কাছে কোনো পাকা খবর নেই। তবে শ্যুটিং ফ্লোরের ঘনিষ্ঠ সূত্র বলছে, যেভাবে তাড়াহুড়ো করে এপিসোডের শ্যুটিং এগোচ্ছে, তাতে অনেকেই মনে করছেন ধারাবাহিকটি একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছে এবং শেষ অংশের শ্যুটিংই এখন চলছে। শুধু তাই নয়, এই সিরিয়ালের প্রোমোশনও দীর্ঘদিন বন্ধ রেখেছে চ্যানেল। না দেওয়া হয় প্রোমো, না সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় নিয়মিত আপডেট। ৫.৩০-টার ‘মরা স্লটে’ ফেলে রেখেছে এই মেগাকে।
এই প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী অলিভিয়া সরকারের সঙ্গে। এই মেগার মাধ্যমেই দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন তিনি। ধারাবাহিক বন্ধের গুঞ্জন নিয়ে আনন্দবাজার অনলাইনকে অলিভিয়া বলেন, ‘এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। প্রযোজনা সংস্থার তরফে এই ধরনের কোনো তথ্য এখনও দেওয়া হয়নি। তাই ধারাবাহিক বন্ধ হচ্ছে কি না, এই বিষয়ে আমি কিছুই জানি না। বলতে পারব না।’
চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, তলানিতে ঠেকা টিআরপি-র কারণে যে কোনো মুহূর্তে যে এই ধারাবাহিকের ওপর কোপ পড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


