TRP: পরমব্রতর বিদায়ে কমলা নিবাসের নম্বর কমল! টপার পরশুরাম-বিদ্যা, সেরা দশে কারা?
TRP List: যেহেতু জি বাংলার বেশিরভাগ ধারাবাহিকেরই সম্প্রচার হচ্ছে এখন ৪৫ মিনিট করে, তাই স্টার জলসার একাধিক মেগার টিআরপি আসছে অন্য মেগার সঙ্গে যৌথভাবে। যেমন টপার জলসার পরশুরাম ও বিদ্যা ব্যানার্জি একসঙ্গে।
এসে গেল টিআরপি তালিকা। এবারেও আইপিএলের চক্করে বেশ রেটিং কম এসেছে বাংলা ধারাবাহিকগুলির। সঙ্গে যেহেতু জি বাংলার বেশিরভাগ ধারাবাহিকেরই সম্প্রচার হচ্ছে এখন ৪৫ মিনিট করে, তাই স্টার জলসার একাধিক মেগার নির্দিষ্ট টিআরপি আসছে না। দুটি ধারাবাহিকের যৌথ রেটিং সামনে আসছে।

যেমন টপার পরশুরাম আর প্রফেসর বিদ্যা ব্যানার্জি একসঙ্গে। সেই স্লটে ৪৫ মিনিট সম্প্রচার হওয়া জি বাংলার মেগা পরিণীতাকে টক্কর দিল এই দুটি। রেটিং তুলল ৪.৯। দখল করল প্রথম স্থান। আর পরিণীতা স্লট হারিয়ে পেল ৪.৭, পেল তৃতীয় স্থান।
দ্বিতীয় নম্বরে রয়েছে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকটি। যার রেটিং এসেছে ৪.৮। জি বাংলার জোয়ার ভাঁটা ধারাবাহিকটি ৪.৩ রেটিং পেয়ে চতুর্থ স্থানে।
পরমব্রত চট্টোপাধ্যায়কে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল কমলা নিবাস ধারাবাহিকে। তবে সেই চরিত্রের মৃত্যু দেখানো হয়। তারপর থেকে রেটিং অনেকটাই পড়েছে। ৩.৩ পেয়ে কমলা নিবাস এবার সপ্তম স্থানে।
পঞ্চম স্থানে একসঙ্গে অনেকগুলো মেগা-- কুসুম, ঘূর্ণি, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি আর গঙ্গা। রেটিং এসেছে ৪.২।
টিআরপি তালিকায় সেরা দশ তালিকা:
প্রথম: পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৪.৯)
দ্বিতীয়: তারে ধরি ধরি মনে করি (৪.৮)
তৃতীয়: পরিণীতা (৪.৭)
চতুর্থ: জোয়ার ভাটা (৪.৩)
পঞ্চম: কুসুম/ ঘূর্ণি/ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) + গঙ্গা (৪.২)
ষষ্ঠ: প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন/ কনে দেখা আলো (১ ঘণ্টা) (৪.০)
সপ্তম: লক্ষ্মী ঝাঁপি + ও মোর দরদিয়া/ কমলা নিবাস (৩.৩)
অষ্টম: শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ (15min) (২.৬)
নবম: সাত পাকে বাঁধা (২.২)
দশম: কম্পাস + লক্ষ্মী ঝাঁপি (২.০)
বেশিরভাগ ধারাবাহিকেরই নিজস্ব টিআরপি রেটিং পাওযা যায়নি। তবে কনে দেখা আলো-র রেটিং আলাদা করে উল্লেখের দাবি রাখে। ৪,০ পেয়ে এটি ষষ্ঠ স্থানে। শেষ হয়ে গিয়েছে চিরদিনই তুমি যে আমার-এর শ্যুট। এবারের রেটিং এসেছে ১.৮।
সপ্তম স্থানে কমলা নিবাসের সঙ্গে জায়গা হয়েছে, লক্ষ্মী ঝাঁপি + ও মোর দরদিয়া-র। আর অষ্টম স্থানে শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ একসঙ্গে, রেটিং তুলেছে ২.৬। অন্য দিকে, সাত পাকে বাঁধা-র রেচিং ২.২। দশ স্থানে কম্পাস + লক্ষ্মী ঝাঁপি, রেটিং তুলল ২.০।নন ফিকশনে সারেগামাপা-র রেটিং এল ৩.৫।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


