TRP List: হেরে গেল তৃণা-ইন্দ্রজিৎ! পরশুরামকে হারিয়ে টিআরপি টপার কে হল, বিদ্যা না পরিণীতা? স্লটহারা চিরদিনই-চিরসখা
চলতি সপ্তাহের টিআরপি তালিকা দুঃসংবাদ বয়ে এনেছে পরশুরাম ভক্তদের জন্য। কারণ টপারের পজিশন থেকে ছিটকে গিয়েছে তৃণা সাহার মেগা।
এসে গেল টিআরপি-র সপ্তাহিক তালিকা। আর দুঃখের ব্যাপার পরশুরাম আজকের নায়ক ভক্তদের জন্য। কারণ অনেকদিন পর এই ধারাবাহিক ছিটকে গেল টিআরপিতে বেঙ্গল টপারের স্থান থেকে। ৬.৪ রেটিং পেয়ে এল দ্বিতীয় স্থানে। এখন প্রশ্ন, তাহলে প্রথম স্থানে কে?

এবারে যৌথভাবে টিআরপি টপার হয়েছে পরিণীতা আর প্রফেসর বিদ্যা ব্যানার্জি। দুটি ধারাবাহিকেরই রেটিং এসেছে ৬.৬। তৃতীয় স্থানে স্টার জলসারই রাঙামতি তীরন্দাজ। পেল ৬.০। আর চতুর্থ স্থান পেল ও মোর দরদিয়া, রেটিং এল ৫.৯। স্লট হারা এবারেও তারে ধরি ধরি মনে করি। পল্লবী শর্মার কামব্যাক মেগা যেন কিছুতেই জমিয়ে বসতে পারছে না। এমনিতে পল্লবীর ট্র্যাক রেকর্ড বরাবরই বেশ উঁচু মানের। তবে এবারে রাঙামতির পাল্লায় পড়ে বেশ খাবি খেতে হচ্ছে। তারে ধরি ধরি মনে করি-র রেটিং এল ৫.৬।
আরও পড়ুন: ঝুলিতে মাত্র ২টি সিরিয়াল! তিন-তিনটি লাক্সারি ব্যাগ কিনল ‘লাজু’ সাইনা, দাম শুনলে ঘুরে যাবে মাথা
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরিণীতা, প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৬)
দ্বিতীয়: পরশুরাম আজকের নায়ক (৬.৪)
তৃতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.০)
চতুর্থ: ও মোর দরদিয়া (৫.৯)
পঞ্চম: তারে ধরি ধরি মনে করি (৫.৬)
ষষ্ঠ: জোয়ার ভাঁটা (৫.৪)
সপ্তম: আমাদের দাদামণি/ লক্ষ্মী ঝাঁপি (৫.৩)
অষ্টম: চিরদিনই তুমি যে আমার/ চিরসখা (৫.২)
নবম: বেশ করেছি প্রেম করেছি (৪.৮)
দশম: কনে দেখা আলো (৪.৬)
এদিকে ফের স্লট হারা চিরদিনই তুমি যে আমার। হারিয়ে দিল জোয়ার ভাঁটা ধারাবাহিক। আরাত্রিকা-শ্রুতির মেগা হেল৫.৪ রেটিং। অবশ্য খুব জলদি সময় বদলানো হবে এই ধারাবাহিকটির। পাঠিয়ে দেওয়া হবে রাত ৯টা থেকে সাড়ে আটটার স্লটে। অর্থাৎ এবার লড়াই হবে আরও জমজমাট, কারণ বিপরীতে থাকবে টিআরপি টপার ধারাবাহিক, স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্যা ব্যানার্জি।
আরও পড়ুন: দুয়ারে ‘পরকীয়া’! ছুঁতেও দিত না কমলিনী, স্বতন্ত্রর জীবনে এল যাজ্ঞসেনী, চিরসখা-র নতুন মুখ কে?
চিরদিনই তুমি যে আমার-এর রেটিং এসেছে ৫.২, স্লট হারাল লক্ষ্মী ঝাঁপি-র (৫.৩) কাছে, যদিও মাত্র .১ নম্বরের ফারাকে। চিরসখারও রেটিং ৫.২।
এদিকে দশম স্থানে কনে দেখা আলো। জি বাংলায় ৪৫ মিনিট চলছে এই মেগা। আর তা শুরু থেকেই বেশ ভালোবাসা পাচ্ছে দর্শকদের কাছ থেকে। এবারেও রেটিং এসেছে ৪.৬।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


