Chirosokha Serial Update: দুয়ারে ‘পরকীয়া’! ছুঁতেও দিত না কমলিনী, স্বতন্ত্রর জীবনে এল যাজ্ঞসেনী, চিরসখা-র নতুন মুখ কে?
ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র অর্থাৎ কমলিনী আর স্বতন্ত্রর মাঝে এন্ট্রি নিচ্ছে যাজ্ঞসেনী। ইতিমধ্যেই লেখিকা স্পষ্ট করে দিয়েছেন যে, এই যাজ্ঞসেনী রীতিমতো হাবুডুবু খাচ্ছে স্বতন্ত্রর প্রেমে।
স্টার জলসার অন্যত চর্চিত ধারাবাহিক হল ‘চিরসখা’। যদিও গত কয়েক সপ্তাহ ধরে সেভাবে টিআরপি তালিকায় ছাপ ফেলতে পারেনি এই ধারাবাহিকটি। তবে এবার আসতে চলেছে চরম টুইস্ট। ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র অর্থাৎ কমলিনী আর স্বতন্ত্রর মাঝে এন্ট্রি নিচ্ছে যাজ্ঞসেনী। ইতিমধ্যেই লেখিকা স্পষ্ট করে দিয়েছেন যে, এই যাজ্ঞসেনী রীতিমতো হাবুডুবু খাচ্ছে স্বতন্ত্রর প্রেমে। একই কলেজে অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছে। এমনকী, অধরা মাধুরী, অর্থাৎ স্বতন্ত্র-কমলিনীর সাধের ভালো-বাসাতেও পা রাখতে চলেছে। অর্থাৎ ফের ‘পরকীয়া’!

এমনিতেই কদিন ধরে চিরসখা-য় দেখানো হচ্ছিল যে যতবার কমলিনীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে স্বতন্ত্র, ততবারই সে কোনো না কোনো অজুহাতে দূর করে দেয় স্বামীকে। যা নিয়ে মনে খারাপ লাগা তৈরি হয় স্বতন্ত্রর। কমলিনীকে সে বলে, যতদিন না সে নিজে থেকে ডাকছে, সে কমলিনীর ধারেকাছেও যাবে না।
আরও পড়ুন: কালোতে ঝলমলে, ভালোবাসায় মাখামাখি! বিয়ের বাকি ৪ দিন, মোমের আলোয় রোম্যান্টিক ডিনারে রণজয়-শ্যামৌপ্তি
এরইমাঝে স্বতন্ত্রর কলেজে যোগ দেয়এক নতুন অধ্যাপিকা, নাম যাজ্ঞসেনী। যে স্বতন্ত্রকে জানায়, বহুদিন ধরেই একনিষ্ঠ ভক্ত সে প্রফেসরের। এমনকী, স্বতন্ত্রর বাড়ি যাওয়ারও আবদার করে বসে যাজ্ঞসেনী। স্বতন্ত্র ক্লাস করাতে যাওয়ার কথা বলে, যাজ্ঞসেনীর আবদার প্রফেসর হয়েও সে স্টুডেন্টদের সঙ্গে স্বতন্ত্রর ক্লাস করবে।
আর এসব থেকেই স্পষ্ট যে, রীতিমতো স্বতন্ত্রর প্রেমে হাবুডুবু খাবে এই যাজ্ঞসেনী। এখন দেখার, কমলিনীকে ছেড়ে স্বতন্ত্রর মনও এদিকে আসে কি না! সঙ্গে টিআরপিতেই বা কতটা ফারাক আনে গল্পের এই টুইস্ট।

আরও পড়ুন: মাত্র ১৬ বছরে বিয়ে, ১৮ হওয়ার আগেই মা হন! টলিউডের এই সুপার হট নায়িকাকে চিনলেন?
প্রসঙ্গত, যাজ্ঞসেনীর চরিত্রে চিরসখা-তে এন্ট্রি নিচ্ছেন পূজা বনিক। যাকে এর আগে মিঠিঝোরা ধারাবাহিকে ‘মিষ্টি’ চরিত্রে দেখেছিলেন দর্শকরা। এদিকে টিআরপি-র কথা বললে, চলতি সপ্তাহেও জোয়ার ভাঁটার কাছে স্লট হারিয়েছে এই মেগা। যদিও ১৮ ফেব্রুয়ারি থেকে সময় বদলাচ্ছে উজি-নিশাদের। আর সেই জায়গায় আসবে সাত পাকে বাঁধা। অর্থাৎ চিরসখা-র নতুন প্রতিপক্ষ হবে এই নতুন মেগা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


