সুপারিশ কালচার নিয়ে গর্জে উঠলেন ইন্ডিয়ান আইডল বিচারক! ‘কোনো মন্ত্রীকে দিয়ে ফোন করালেই ব্লক’, হুঁশিয়ারি বিশালের

সম্প্রতি ইনস্টাগ্রামে বিশাল দাদলানির একটি পোস্ট বিশেষভাবে নজর কেড়েছে সকলের। যেখানে সুরকার জানিয়েছেন যে, কোনো নেতা বা মন্ত্রীর সুপারিশ ফোন এলেই ব্লক করে দেন তিনি। এই নিয়ে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি ভাইরাল নেটদুনিয়ায়। 

Feb 10, 2026, 10:50:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইন্ডিয়ান আইডলের মঞ্চে প্রতিযোগী থেকে দর্শক, সকলেরই মন জয় করে নেন বিশাল দাদলানি। তবে এই সুরকার ও গীতিকার বড়ই ঠোঁটকাটা। যার পরিচয় একাধিকবার পাওয়া গিয়েছে এই গানের রিয়েলিটি শো-তে। এবার বাস্তবেও বিশাল এমন একটি পোস্ট শেয়ার করলেন, যেখানে তিনি স্পষ্ট করে দিলেন, ইন্ডাস্ট্রির ‘সুপারিশ’ কালচারের বিরুদ্ধে তিনি। তা সে সুপারিশ যে কোনো স্তরের নেতা বা মন্ত্রীর থেকেই আসুক না কেন!

বিশাল দাদলানি।
বিশাল দাদলানি।

সোমবার ৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে বিশাল দাদলানি একটি নোট শেয়ার করেন, যা ‘উচ্চাকাঙ্ক্ষী গায়কদের’ উদ্দেশে লেখা। যারা নেতা-মন্ত্রীদের ‘ধরে’ গানের জগতে প্রতিষ্ঠা পেতে চাইছেন। বিশাল স্পষ্ট করে দেন, ঘুরপথে কেউ যদি তাঁর সঙ্গে যোগাযোগ করে, তাহলে শতগুণ থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে কাজের সুযোগ হারাবেন সেই নবাগত বা নবাগতা।

কী লেখেন বিশাল ইনস্টাগ্রামে?

বিশাল যে নোটটি শেয়ার করেছেন তাতে লেখা, ‘নবাগত গায়কদের জন্য কিছু পরামর্শ। কোন মন্ত্রীজি বা তাঁর সেক্রেটারিকে দিয়ে আমাকে ফোন করাবেন না। এটি আমার সঙ্গে দেখা করার গ্যারান্টি দেয় না। যারা ‘কানেকশন’ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাঁদের প্রতি আমার শ্রদ্ধা শূন্য। যেই ছেলেটি এইমাত্র সে চেষ্টা করেছিল, যে মন্ত্রীজির মাধ্যমে, তাঁরা ব্লক। আপনার অবস্থাও তাই হবে। আপনি যদি একজন দুর্দান্ত গায়ক হন, তাহলেও আপনার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার নেই।’

বিশাল তাঁর পোস্টে কারও নাম না জানালেও, এই নোটটি দ্রুত অনলাইনে আলোচনার সূত্রপাত করে। তাঁর স্পষ্টবাদী প্রকৃতির জন্য পরিচিত, গায়ক-সুরকার প্রায়শই তাঁর মতামত প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন। সম্প্রতি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পরে ভোটের কালি ম্লান হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

বিশাল দাদলানি ইন্ডিয়ান আইডলের বিচারক হিসাবে ভারতীয় টেলিভিশনে একটি বিশিষ্ট মুখ হিসাবে কাজ করছেন। তিনি সহকর্মী বিচারক শ্রেয়া ঘোষাল এবং বাদশার সঙ্গে ইন্ডিয়ান আইডলের সিজন ১৬- এর বিচারক হিসাবে ফিরে এসেছেন। সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রচারের জন্য উদ্যমী সংগীত টেস্ট দ্য থান্ডারে র‍্যাপার হনুমানকাইন্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন, কনটেম্পোরারি হিপহপের সঙ্গে রক মিশিয়ে এক দারুণ উপহার দেন। তিনি ২০২৫ সালে একক তেলুগু গানও প্রকাশ করেছিলেন, যেমন মানা শঙ্কর ভারপ্রসাদ গারুর মেগা ভিক্টরি মাস সং- ‘পান্ডাগাকি বাস্তুননারু’ এবং ওস্তাদ ভগৎ সিংয়ের ‘দেখলেঙ্গে শালা’।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More