Sign in

Saina Chatterjee: ঝুলিতে মাত্র ২টি সিরিয়াল! তিন-তিনটি লাক্সারি ব্যাগ কিনল ‘লাজু’ সাইনা, দাম শুনলে ঘুরে যাবে মাথা

কনে দেখা আলো ধারাবাহিকে লাজু চরিত্রে দেখা যাচ্ছে সাইনাকে। মাত্র ১৬ বছর বয়সেই আকাশচুম্বী সাফল্য পেয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা। 

Published on: Feb 10, 2026, 22:55:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাবার জুতোয় পা গলিয়েই অভিনয়ে পা রেখেছেন অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। প্রথম কাজ করেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। যদিও মাত্র কয়েক মাসই সেখানে অভিনয় করার সুযোগ এসেছিল। এরপর মুখ্য চরিত্রে কাজ করছেন ‘লাজু’ হিসেবে, কনে দেখা আলো ধারাবাহিকে। বয়স মাত্র ১৬। এরই মধ্যে বেশ মোটা অঙ্কের রোজগার যে করে ফেলেছেন, তার প্রমাণ লাক্সারি ব্যাগের কালেকশন। যা তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

সাইনাকে দেখা যাচ্ছে কনে দেখা আলো ধারাবাহিকে।
সাইনাকে দেখা যাচ্ছে কনে দেখা আলো ধারাবাহিকে।

একটি ভিডিয়ো পোস্ট করেন সাইনা। যেখানে তাঁকে তিনটি লাক্সারি ব্র্যান্ডেড ব্যাগ আনবক্সিং করতে দেখা যায়। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে সাইনা লিখেছেন, ‘আমার সঙ্গে আমার ব্র্যান্ডেড ব্যাগ আনবক্সিং করুন। আমি তো আরও বেশি উত্তেজিৎ ছিলাম, যা এডিট করে বাদ দিয়ে দিয়েছি।’

তিনটি ব্যাগ শেয়ার করে নিয়েছেন। লাল রঙের লেদারের Yves Saint Laurent-এর ব্যাগ। যার দাম ওই লাখ টাকার আশেপাশে। গুচি কোম্পানির ক্রস বডি ব্যাগটির দামও ওরকমই, ৯০ হাজারের আশেপাশের। আর কোচের আরেকটি ব্যাগের দামও অনেকটাই, হাজার ৩০ মতো।

২০১০ সালের ৯ মে জন্ম সাইনার। তাঁর প্রথম কাজ ছিল ‘অনুরাগের ছোঁয়া’। সেখানে রূপা চরিত্রটির মধ্য বয়সে দেখা গিয়েছিল তাঁকে। তবে মাসখানেকই কাজ করেন সাইনা সেই সিরিয়ালে। তারপর ফের এগিয়ে যায় ধারাবাহিকের গল্প। লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কনে দেখা আলো-র শ্যুটে এখন দেখা যাচ্ছে তাঁকে।

ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন ছিল অভিষেকের প্রিয় ডলের (সাইনার ডাক নাম)। স্বপ্নপূরণে সবরকমভাবে সাহায্য করছেন মা সংযুক্তা। শ্যুটিংয়ের চাপ সামলেও মেয়ে যাতে লেখাপড়া করতে পারে, তাই রেগুলার স্কুল থেকে সরিয়ে 'হোম স্কুলিং'-এ দিয়েছেন। এই বছর ক্লাস টেনের বোর্ড এক্সামও রয়েছে। তবে শ্যুটিংয়ের চাপ সামলেই লেখাপড়া চলছে। সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালোবাসা পায় সাইনা। সঙ্গে লাজু চরিত্রটিকেও খুব ভালোবেসে ফেলেছে দর্শকরা।

তবে মেয়েকে অভিনেত্রী হিসেবে দেখে যেতে পারেননি অভিষেক। ২০২২ সালের ২৪ মার্চ কলকাতার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মাত্র ৫৭ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুর আগের দিনও তিনি একটি রিয়েলিটি শো-এর শুটিং করছিলেন। তখন সাইনার বয়স মাত্র ১২। এখনও শ্যুটিং সেটে বাবার ছবি সঙ্গে রাখেন দর্শকদের প্রিয় লাজু। সোশ্যাল মিডিয়াতেও বাবার সঙ্গে পুরনো স্মৃতি নেন ভাগ করে। সাইনা ও অভিষেক-পত্নী সংযুক্তা বিশ্বাস করেন, অভিনেতা এখনও তাঁদের সঙ্গেই আছেন। তাঁদের সঠিক পথ দেখাচ্ছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো!

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More