Siddharth Venugopal: ৪১ বছরেই সব শেষ, প্রয়াত টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেতা
Siddharth Venugopal: মাত্র ৪১ বছর বয়সেই থেমে গেল জীবন। গত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হলো না। প্রয়াত মালায়ালাম টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। অভিনেতার প্রয়াণে শোকোস্তব্ধ দক্ষিণ ইন্ডাস্ট্রি।
Siddharth Venugopal: মাত্র ৪১ বছর বয়সেই থেমে গেল জীবন। গত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হলো না। প্রয়াত মালায়ালাম টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। অভিনেতার প্রয়াণে শোকোস্তব্ধ দক্ষিণ ইন্ডাস্ট্রি।
প্রয়াত টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেতা
সিদ্ধার্থের মৃত্যু সংবাদ প্রথম শেয়ার করেন বর্ষিয়ান অভিনেত্রী সীমা জি নায়ার। চিকিৎসা চলাকালীন প্রথম থেকেই তিনি অভিনেতার পাশে ছিলেন। সিদ্ধার্থের মৃত্যুর খবর শেয়ার করে সীমা লেখেন, ‘সব আশা প্লান হয়ে গেল। গত দুবছর ধরে সিদ্ধার্থের জন্য অনেক লড়াই করেছি। শরীর মনের দিক থেকে ক্লান্ত থাকলেও ওর জন্য ছুটেছি। কিন্তু ভগবান ওকে আর কষ্ট দিলেন না। না ফেরার দেশে পাড়ি দিলেন সিদ্ধার্থ ভেনুগোপাল। এই খবর সহ্য করতে পারছি না।’
সিদ্ধার্থের প্রয়াণে শোক প্রকাশ করে অভিনেতা কিশোর সত্য লিখেছেন, ‘আরও একটি প্রাণ, আরও একজন শিল্পী অকালে চলে গেলেন। সীমা জি নায়ার ওর দেখাশোনা করছিলেন। সিদ্ধার্থের আত্মার শান্তি কামনা করি।’
প্রসঙ্গত, পড়াশুনো শেষ করে অভিনয় জগতে পদার্পণ করেন সিদ্ধার্থ। অভিনয়কে ভালোবেসে প্রথমে থিয়েটারে যোগ দেন, তারপর প্রযোজক অরুণ ঘোষের সহায়তায় টেলিভিশনের জগতে নিজের অভিনয় যাত্রা শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
‘কস্তুরীমান’, ‘ভাগ্যজাতকম’ সহ একাধিক টেলিভিশনে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সিদ্ধার্থ। পিছনে ফেলে রেখে গেলেন মা এবং একমাত্র ছোট ভাইকে। নতুন বছর শুরু হওয়ার পর যেভাবে বিনোদন জগত থেকে একের পর এক খারাপ খবর আসছে, তাতে বিভ্রান্ত হয়ে পড়ছেন সকলে।
Home/Entertainment/Siddharth Venugopal: ৪১ বছরেই সব শেষ, প্রয়াত টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেতা