...
...
Next Story

অভিনেতা নয়, সোহমের দুই সন্তানই বেছে নিতে চায় এই কেরিয়ার

অনেক ছোটবেলা থেকেই শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন সোহম চক্রবর্তী। সোহমের ছোটবেলার সেই ডায়লগ আজও ভীষণ জনপ্রিয়। বড় হবার সঙ্গে সঙ্গে সোহমের অভিনয় দক্ষতা বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিচিতি। অভিনেতা হওয়ার পাশাপাশি সোহম একজন প্রাক্তন রাজনীতিবিদ।

Published on: Sep 24, 2026, 19:11:14 IST
Advertisement

অনেক ছোটবেলা থেকেই শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন সোহম চক্রবর্তী। সোহমের ছোটবেলার সেই ডায়লগ আজও ভীষণ জনপ্রিয়। বড় হবার সঙ্গে সঙ্গে সোহমের অভিনয় দক্ষতা বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিচিতি। অভিনেতা হওয়ার পাশাপাশি সোহম একজন প্রাক্তন রাজনীতিবিদ।

সোহমের দুই সন্তানই বেছে নিতে চায় এই কেরিয়ার
সোহমের দুই সন্তানই বেছে নিতে চায় এই কেরিয়ার

তবে ছোটবেলা থেকে সোহম অভিনয় করলেও সোহমের দুই ছেলে কিন্তু অভিনেতা হতে একেবারেই চায় না। অন্তত এখন তাদের মনে অভিনেতা হওয়ার ইচ্ছে নেই। সোহমের বড় ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে এবং ছোট ছেলে পড়ে তৃতীয় শ্রেণীতে।

আরও পড়ুন: আমি চাই না নন্দিনী বেরিয়ে যাক', সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও

খুব স্বাভাবিকভাবেই বড় হয়ে তারা কি হবে সেই ইচ্ছে এখন থেকে ঠিক করার ভীষণ মুশকিল। বয়সের সঙ্গে সঙ্গে কেরিয়ার পাল্টাতে থাকে মানুষ। তবে সোহমের দুই ছেলেই ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে। দুজনেই স্বপ্ন দেখে বড় ফুটবলার হওয়ার। সোহমও নিজের সন্তানদের এই ইচ্ছায় বাধা সৃষ্টি করেন না।

সোহমের কথায়, ছেলেরা যেটা করবে তাতেই তার মত। পাশে থেকে শুধু গাইড করে দিতে পারেন তিনি। বাকি পথ ছেলেদের নিজেদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। তাই ফুটবলার হোক অথবা অভিনেতা, ছেলেরা যে পেশায় বেছে নিক না কেন, তাতেই গর্ববোধ করবেন বাবা।

খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসছে' সে তো আজও বোঝে না'। সোহমের বিপরীতে থাকবেন প্রিয়াঙ্কা সরকার। রণ রাজ পরিচালিত এই ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর। অজয় দেবগনের দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির শেষ ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামবে সোহমের ছবি।

এই সিনেমায় সোহম প্রিয়াঙ্কা ছাড়া অভিনয় করবেন বিবৃতি চট্টোপাধ্যায়, দেবাশীষ মন্ডল সহ বাকিরা। ছবির সংগীত পরিচালনায় থাকবেন জিৎ গঙ্গোপাধ্যায়। বহুদিন পর আবার পুরনো এই স্মৃতি ফিরে আসবে দর্শকদের মনে, এমনটাই মনে করেছেন পরিচালক। তবে ছবির গল্প এবারে একদম আলাদা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks