...
...
Next Story

জোকারের লুকে এই অভিনেতাকে চিনতে পারছেন? পার্শ্ব চরিত্র দিয়ে কাজ শুরু করলেও, বর্তমানে ইনি মেগার নায়ক! বলুন তো কে ইনি?

মেরুন রঙের ব্লেজার ও ফরম্যাল টাউজার, মাথায় রঙিন পরচুলা, জোকারের লুকে, হাতে লাল হার্ট নিয়ে অভিনেতাকে চিনতে পারছেন? ছোট পর্দার জনপ্রিয় মুখ ইনি। একসময় মেগাতে পার্শ্ব চরিত্রে কাজ শুরু করলেও, বর্তমানে তিনি ধারাবাহিকের নায়ক। তাঁর মেগা টিআরপি তালিকাতেও বহুবার সেরার খেতাব পেয়েছে। বলুন তো ইনি কে?

Published on: Apr 28, 2026, 18:55:29 IST
Advertisement

মেরুন রঙের ব্লেজার ও ফরম্যাল টাউজার, মাথায় রঙিন পরচুলা, জোকারের লুকে, হাতে লাল হার্ট নিয়ে অভিনেতাকে চিনতে পারছেন? ছোট পর্দার জনপ্রিয় মুখ ইনি। একসময় মেগাতে পার্শ্ব চরিত্রে কাজ শুরু করলেও, বর্তমানে তিনি ধারাবাহিকের নায়ক। তাঁর মেগা টিআরপি তালিকাতেও বহুবার সেরার খেতাব পেয়েছে। বলুন তো ইনি কে?

জোকারের লুকে এই অভিনেতাকে চিনতে পারছেন? জনপ্রিয় মেগার নায়ক! বলুন তো কে ইনি?
জোকারের লুকে এই অভিনেতাকে চিনতে পারছেন? জনপ্রিয় মেগার নায়ক! বলুন তো কে ইনি?

আরও পড়ুন: ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল পরিচালনা করবেন রাজকুমার হিরানি? মুখ খুললেন আমির, দিলেন গল্পের আভাসও

ইনি হলেন উদয় প্রতাপ সিং। নায়ককে বর্তমানে 'পরিণীতা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই মেগায় 'রায়ান'-এর চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে। আর এই মেগার একটি বিশেষ পর্বের জন্যই নায়ক এমন সেজেছিলেন। ধারাবাহিকে নানা ট্র্যাক শুরু হচ্ছে আবার শেষ হয়ে অন্য ট্র্যাক শুরু হয়ে যাচ্ছে। কিন্তু ‘পারুল’কে 'রায়ান'-এর নিজের মনে কথা না জানাতে পারা নিয়ে একটি ট্র্যাক সমান্তরাল ভাবে এগিয়ে চলেছে। আর এই ট্র্যাক নিয়ে দর্শকদের সব থেকে বেশি আগ্রহ।

মেগা দেখানো হচ্ছে 'রায়ান' যতদিন না 'পারুল'-এর সমকক্ষ হবে ততদিন পর্যন্ত তাকে প্রোপজ করবে না। তাই সে ‘পারুল’ আর নিজের বাড়ির সকলে মিথ্যে বলেছে যে, সে অন্য একটি মেয়েকে ভালোবাসে। তবে মিথ্যে বলার পরও 'রায়ান'-এর বাড়ির সকলে বুঝে যায় 'রায়ান' আসলে পারুলকেই ভালোবাসে। তাই তাঁকে যেভাবে হোক সত্যিটা শিকার করানোর জন্য কখনও তাঁদের মিথ্যে ডিভোর্সের নাটক করে, আবার কখনও পারুলকে মিথ্যে বিয়ে দিতে যায়।

তবে এই সব কিছু করেই 'রায়ান'কে দিয়ে স্বীকার করানো যায় না যে, সে ‘পারুল’কেই ভালোবাসে। তাই শেষে সব কিছুর উপর বিরক্ত হয়ে ‘পারুল’ নিজেই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চায়, এবং ডিভোর্স ফাইল করে। সেই ডিভোর্স আটকাতে আর নিজের মনের কথা বলতেই 'রায়ান' একটা বিশেষ নাটক মঞ্চস্থ করবে বলে ভাবে। আর সেই নাটকেই 'রায়ান'কে এই বেশে দেখা যাবে। মঙ্গলবার রাত ৮টায় জি বাংলায় এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে। তবে তার আগেই 'রায়ান'-এর এই বিশেষ লুকের ছবিটি সাড়া ফেলে দিয়েছে।

জি বাংলার অফিসিয়াল পেজ থেকে এই লুকের ছবিগুলি প্রকাশ করা হয়েছে। সেখানে পর্দার 'পারুল'কেও দেখা গিয়েছে। আর নতুন কী কী চমক থাকবে? বা 'রায়ান' এবার আদৌও তা মনের কথা জানাতে পারবে কিনা 'পারুল'কে, তা জানা যাবে এই বিশেষ পর্বে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe