হাতে চ্যানেল, হাসপাতালে ভর্তি উরফি, হঠাৎ কী হল?

প্রায় প্রতিদিন নতুন নতুন পোশাকে সকলকে যিনি চমকে দেন তিনি হলেন উরফি জাভেদ। মাঝেমধ্যেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। তবে এবার একদম নতুন একটি কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।

Published on: Aug 27, 2026, 21:37:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রায় প্রতিদিন নতুন নতুন পোশাকে সকলকে যিনি চমকে দেন তিনি হলেন উরফি জাভেদ। মাঝেমধ্যেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। তবে এবার একদম নতুন একটি কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কিছুদিন আগেই নিজের মানসিক অবসাদ নিয়ে কিছু কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন উরফি। এবার সরাসরি হাসপাতাল থেকে ছবি ভাগ করলেন তিনি।

হাতে চ্যানেল, হাসপাতালে ভর্তি উরফি
হাতে চ্যানেল, হাসপাতালে ভর্তি উরফি

গত রবিবার ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে। জীবন ভীষণ ধীরে ধীরে চলছে। সবমিলিয়ে কয়েক মাস ধরে আমি ভীষণ হতাশ। উরফির এই পোষ্টের পরেই একেবারে হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন তিনি।

আরও পড়ুন: সন্তানকে ফিরিয়ে আনতে মায়ার সাগরে ডুব দেবে মা, সবটাই ভ্রম, নাকি আছে কিছু সত্যি?

অভিনেত্রীর পোস্টে লেখা রয়েছে, প্রতিবছর হাসপাতালে ভর্তি হওয়া বাধ্যতামূলক। যদিও এর বাইরে আর তিনি কিছুই বলেননি। কেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন না জানা গেলেও অনেকেই মনে করছেন হয়তো মানসিক চাপে পড়েই তিনি হাসপাতালে ভর্তি।

তিনি যে ছবি শেয়ার করেছেন, সেখানে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে তিনি লেখেন, জীবনের সবথেকে খারাপ অধ্যায়। শেষ ছবিতে তিনি রসিকতা করে লেখেন, অজ্ঞান করার একটা আলাদা মজা আছে। উরফির এই পোস্ট ঘিরে অনুরাগীদের উদ্বিগ্নতা বেড়েছে।

আরও পড়ুন: মায়ার গ্রাসে আটকে জীবন, চামসুট্টি জঙ্গলের রহস্য কি হবে ফাঁস?

কিছুদিন আগেই যিনি নিজের ব্যর্থতার কথা সকলের সঙ্গে শেয়ার করলেন, তিনি কদিন বাদেই এইভাবেই হাসপাতালে ভর্তি হয়েছেন দেখে অবসাদ নিয়ে আবার মানুষের মনে নতুন করে চিন্তা মাথা চাড়া দিয়ে উঠল।