...
...
Next Story

Ushasi Ray: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

Ushasi Ray: ছোট পর্দার হাত ধরে অভিনয় শুরু করলেও ওয়েব সিরিজেও বেশ জনপ্রিয় ঊষসী চক্রবর্তী। বকুল কথা ধারাবাহিকে হানি বাফনার বিপরীতে অভিনয় করে প্রথম দর্শকদের নজরে এসেছিলেন অভিনেত্রী। এরপর কাদম্বিনী ধারাবাহিক দুর্দান্ত অভিনয় করেছিলেন ঊষসী।

Published on: Jun 27, 2026, 18:31:41 IST
Advertisement

Ushasi Ray: ছোট পর্দার হাত ধরে অভিনয় শুরু করলেও ওয়েব সিরিজেও বেশ জনপ্রিয় ঊষসী চক্রবর্তী। ‘বকুল কথা’ ধারাবাহিকে হানি বাফনার বিপরীতে অভিনয় করে প্রথম দর্শকদের নজরে এসেছিলেন অভিনেত্রী। এরপর ‘কাদম্বিনী’ ধারাবাহিক দুর্দান্ত অভিনয় করেছিলেন ঊষসী।

এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে
এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে

‘গভীর জলের মাছ’, ‘অনুসন্ধান’ ওয়েব সিরিজেও ঊষসীর অভিনয় নজর কেড়েছিল। এবার আবার নতুন একটি সিরিজে দেখতে পাওয়া যাবে তাঁকে। তবে এবার তিনি অভিনয় করবেন মিনি ওয়েব সিরিজে। খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়া এই সিরিজগুলির জনপ্রিয়তা বেশ ভালই রয়েছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুন: ২৬ বছর পর বাংলায় অনুপম! নতুন সরকারের কাছে কী আর্জি জানালেন অভিনেতা?

দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে তাই পরিচালকরাও এখন মিনি ওয়েব সিরিজের দিকে বেশি নজর দিচ্ছেন। তেমনই একটি মিনি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন অরিজিৎ তোতন চক্রবর্তী। এই সিরিজে ঊষসীর বিপরীতে অভিনয় করবেন রাহুল দেব বসু। শুধু তাই নয়, অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায়ও।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দন ফিল্মস এবং রোড শো ফিল্মস।ইতিমধ্যেই নাকি সিরিজের শুটিং শুরু করে দিয়েছেন পরিচালক। রোমাঞ্চকর থ্রিলারের গল্প বলবে এই সিরিজ।

এই সিরিজের হাত ধরে প্রথম রাহুলের সঙ্গে অভিনয় করতে চলেছেন ঊষসী। কলকাতার বিভিন্ন অঞ্চলে চলছে সিরিজের শুটিং, তবে এই সিরিজে দর্শকরা ঠিক কেমন গল্প দেখবেন অথবা সিরিজে যারা অভিনয় করছেন তারা ঠিক কোন কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks