...
...
Next Story

‘কোনও প্রশ্নই ওঠে না’, দালের মেহেন্দির কাছে ক্ষমা চাওয়ার দাবি নস্যাৎ মন্ত্রীর

খুব সম্প্রতি ভরা মঞ্চে দালের মেহেন্দিকে অপমান করেন উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল। সংগীতশিল্পী নাকি মদ্যপ অবস্থায় গান গাইতে উঠেছিলেন, এমন দারি করেছিলেন মন্ত্রী। গোটা ঘটনা জুড়ে তৈরি হয় একটি বিতর্ক।

Published on: Oct 27, 2026, 13:33:55 IST
Advertisement

খুব সম্প্রতি ভরা মঞ্চে দালের মেহেন্দিকে অপমান করেন উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল। সঙ্গীত শিল্পী নাকি মদ্যপ অবস্থায় গান গাইতে উঠেছিলেন, এমন দারি করেছিলেন মন্ত্রী। গোটা ঘটনা জুড়ে তৈরি হয় একটি বিতর্ক। দালের মেহেন্দির পাশে দাঁড়ান মিকা সিং। তিনি জোর গলায় বলেন, যদি কেউ প্রমাণ করে দিতে পারেন যে সেদিন মঞ্চে মদ্যপ অবস্থায় ছিলেন দালের, তাহলে তিনি গান গাওয়া ছেড়ে দেবেন।

দালের মেহেন্দির কাছে ক্ষমা চাওয়ার দাবি নস্যাৎ মন্ত্রীর
দালের মেহেন্দির কাছে ক্ষমা চাওয়ার দাবি নস্যাৎ মন্ত্রীর

এরপরেই মিকা সিংয়ের টিমের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয় এই গোটা ঘটনায় উত্তরাখণ্ডের মন্ত্রী ক্ষমা চেয়েছেন সঙ্গীত শিল্পীর কাছে। কিন্তু এর পরেই মন্ত্রী যে বিবৃতি প্রকাশ করলেন তা আরো একটি বড় বিতর্ক তৈরি করল। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী সাফ জানিয়ে দেন, তিনি ক্ষমা চাননি। এমন কিছু তিনি ভুল করেননি যার জন্য ক্ষমা চাইতে হবে।

আরও পড়ুন: পুজো মিটতেই বড় খবর, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উইঙ্কল-টুইঙ্কল’

এদিকে মিকা সিংয়ের টিমের তরফ থেকে দাবি করা হয়েছে, ফোনে নাকি মন্ত্রী সঙ্গীতশিল্পীর কাছে ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, সঙ্গীতশিল্পীকে নাকি তিনি আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু মন্ত্রীর কাছে যখন এই গোটা ব্যাপারটির সত্যতা জানতে চাওয়া হয় তখন তিনি বলেন, ‘ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমি এমন কি অপরাধ করেছি যে আমাকে ক্ষমা চাইতে হবে?’

তিনি বলেন, ‘উনি যদি অসুস্থ হতেন তাহলে ওঁর আসাই উচিত হয়নি। যদি এসেও থাকেন তাহলে আগে থেকেই উনি জানিয়ে দিতে পারতেন যে উনি অসুস্থ। একজন মানুষ যখন ২৬ লাখ টাকা নিয়েছেন তখন তাঁর কাছে মানুষের প্রত্যাশা থেকেই যায়।’

আরও পড়ুন: কৃষ্ণ প্রেমে বিভোর বিরাট, গুনগুন করে গান করলেন অনুষ্কা, ভাইরাল কনসার্টের ভিডিয়ো

অনুষ্ঠানে কী ঘটেছিল?

১৮ অক্টোবর নিউ তেহরিতে সিদ্ধপীঠ মা কুঞ্জাপুরী পর্যটন ও উন্নয়ন মেলার সাংস্কৃতিক সন্ধ্যায় দালের মেহেন্দি গান পরিবেশন করছিলেন, এমন সময় সুবোধ উনিয়াল তাঁর পরিবেশনায় বাধা দেন। মন্ত্রী মঞ্চে তাঁর অবস্থা এবং গান গাওয়ার অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গায়ককে তিরস্কার করেন। এই ঘটনাটি একটি বড় বিতর্কের জন্ম দেয় এবং রাজপাল যাদব, শান, কপিল শর্মা ও অনুপম খের সহ বেশ কয়েকজন তারকা দালেরের সমর্থনে এগিয়ে আসেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks