...
...
Next Story

Varun Dhawan: অনুমতি না নিয়েই যথেচ্ছ ব্যবহার হচ্ছে ছবি, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বরুণ ধাওয়ান

Varun Dhawan: ডিজিটাল জগতে তাঁর অনুমতি ছাড়া যথেচ্ছ ব্যবহার হচ্ছে ছবি এবং ভিডিও, এই অভিযোগ নিয়ে এবার দিল্লি হাইকোর্টের দারস্ত হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। যদিও এই প্রথমবার নয়, এর আগে একাধিক তারকা আদালতের দায়িত্ব হয়েছেন এই বিষয় নিয়ে।

Published on: May 30, 2026 05:56 PM IST
Advertisement

Varun Dhawan: ডিজিটাল জগতে তাঁর অনুমতি ছাড়া যথেচ্ছ ব্যবহার হচ্ছে ছবি এবং ভিডিও, এই অভিযোগ নিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। যদিও এই প্রথমবার নয়, এর আগে একাধিক তারকা আদালতের দায়িত্ব হয়েছেন এই বিষয় নিয়ে।

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বরুণ ধাওয়ান
দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বরুণ ধাওয়ান

বিভিন্ন অনলাইন প্লাটফর্মে অভিনেতার নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে ভীষণ উদ্বিগ্ন বরুণ। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, অনুমতি ছাড়া তাঁর পরিচয় ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত চিহ্নিত এবং অপরিচিত উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন বরুণ।

আরও পড়ুন: অভিনেত্রী নয়, এবার অন্য ভূমিকায় দেখা যাবে হেমা মালিনীকে, কোন রূপে ধরা দেবেন তিনি?

বিগত বেশ কিছু মাসে সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, কাজল, অভিষেক বচ্চন, বিবেক ওবেরয় এবং আল্লু অর্জুন সহ একাধিক তারকারা ঠিক একই ভাবে আদালতের থেকে সুরক্ষার আবেদন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বরুণের নাম।

যেহেতু বর্তমান সমাজে উন্নত প্রযুক্তির দ্বারা অনলাইনে যে কোনও ব্যক্তির পরিচয় নকল করা সম্ভব এবং যার ফলে অনৈতিক কাজকর্ম করা আরও অনেক বেশি সহজ হয়ে উঠেছে তাই আগেভাগেই নিজেদের ব্যক্তিত্ব রক্ষার্থে আইনের সাহায্য নিয়েছেন তারকারা।

আরও পড়ুন: অভিনেত্রী নয়, এবার অন্য ভূমিকায় দেখা যাবে হেমা মালিনীকে, কোন রূপে ধরা দেবেন তিনি?

কোন প্ল্যাটফর্মে এবং কবে দেখা যাবে?

ছবিটি ৫ জুন ২০২৬-এ থিয়েটারে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। ছবির প্রচারণামূলক উপকরণের অনুযায়ী ছবিটি থিয়েটার মুক্তির পর জি ৫-এ স্ট্রিম হবে। তবে নির্মাতারা এখনও ডিজিটাল প্রিমিয়ার তারিখ ঘোষণা করেননি। তবে এখন পর্যন্ত যে প্যাটার্ন দেখা যাচ্ছে, তাতে কোনও ছবিই থিয়েটার মুক্তির ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে OTT-তে পৌঁছে যায়। এ অবস্থায় ধারণা করা হচ্ছে যে বরুণ ধাওয়ানের ছবি 'এ জওয়ানি হ্যায় দিওয়ানি' ১৫ থেকে ৩০ জুলাই-এর মধ্যে জি ৫-এ প্রিমিয়ার হতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe