হিন্দি চলচ্চিত্র জগতে তিনি শুধু একজন পরিচালক হিসাবে পরিচিত ছিলেন না শিশুশিল্পী বেবি গুড্ডুর বাবা হিসেবেও পরিচিত ছিলেন। একটা সময় বলিউডকে তিনি দিয়েছেন একাধিক হিট ছবি। এমন একজন প্রবীণ চলচ্চিত্র নির্মাতার এমন করুণ পরিস্থিতি হবে তা কল্পনাও করতে পারেননি কেউ।

খুব সম্প্রতি মুম্বইয়ের বাসগৃহ থেকে পচা গলা দেহ উদ্ধার করা হলো পরিচালক এম এম বেগের। সপ্তাহের শুরুতেই পরিচালকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচালকের জনসংযোগ আধিকারিক হানি জাওয়েরি এই খবরটির সত্যতায় সিলমোহর দিয়েছেন।
আরও পড়ুন: দুষ্কৃতী দমনে অনিমেষের জোরদার কামব্যাক, ডবল ধামাকা নিয়ে আসছে ‘আবার প্রলয় ২’
তিনি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। ৪-৫ দিন ধরে উনি বাড়ি থেকে না বের হওয়ায় প্রতিবেশীদের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি ডেকে আনা হয় পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে দেখেন পরিচালকের পচাগলা দেহ।’
এরপর ময়নাতদন্তের জন্য গভীর রাতে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিচালকের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বার্ধক্য জনিত অসুস্থতাদের এই মৃত্যু ঘটেছে। পরিচালকের এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।
আরও পড়ুন: একের পর এক পরিচালককে বলেছেন ‘না’, 'আমি কম্ফোর্টেবল নই... ', যা বললেন বাসবদত্তা
এমএম বেগের ক্যারিয়ার সম্পর্কে
{{/usCountry}}আরও পড়ুন: একের পর এক পরিচালককে বলেছেন ‘না’, 'আমি কম্ফোর্টেবল নই... ', যা বললেন বাসবদত্তা
এমএম বেগের ক্যারিয়ার সম্পর্কে
{{/usCountry}}বেগ চলচ্চিত্র জগতে তার কর্মজীবন শুরু করেন সহকারী পরিচালক হিসেবে, জে ওম প্রকাশ, বিমল কুমার এবং রাকেশ রোশনের মতো প্রতিষ্ঠিত নামীদামী চলচ্চিত্রের সাথে কাজ করে। এই সময়কালে, তিনি বেশ কয়েকটি মূলধারার চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে ‘আদমি খিলোনা হ্যায়’, ‘জৈসি করনি ওয়াইসি ভরনি’, ‘কর্জ চুকানা হ্যায়’, ‘কালা বাজার’ এবং ‘কিশন কানহাইয়া’।
একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, বেগ নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘মাসুম গাওয়াহ’ পরিচালনা করেছিলেন, যদিও ছবিটি অপ্রকাশিত রয়ে গেছে। তিনি শিল্পা শিরোদকরের ‘ছোটি বাহু’ পরিচালনা করেছেন।
বেগের কন্যা, বেবি গুড্ডু, জন্ম শাহিন্দা বেগ, ১৯৮০- এর দশকের সবচেয়ে স্বীকৃত শিশু অভিনেতাদের মধ্যে ছিলেন। তিনি আখির কিউ, নাগিনা, পেয়ার কিয়া হ্যায় প্যায়ার করেঙ্গে এবং আওলাদের মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।