...
...
Next Story

Vikrant Massey: ‘প্রাক্তনদের সঙ্গে যোগাযোগ রাখলেই…’, সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন বিক্রান্ত

Vikrant Massey: মাঝেমধ্যেই খবরের শিরোনাম ছিনিয়ে নেন বিক্রান্ত মাসে। একদিকে যেমন ‘সবরমতী এক্সপ্রেস’ তাঁকে এনে দিয়েছিল জনপ্রিয়তা তেমন অন্যদিকে ‘টুয়েলভ ফেল’ ছবি তাঁর ঝুলিতে এনে দেয় জাতীয় পুরস্কার। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সব সময় খোলামেলা আলোচনা করতেই পছন্দ করেন।

Published on: Jul 20, 2026 07:01 PM IST
Advertisement

Vikrant Massey: মাঝেমধ্যেই খবরের শিরোনাম ছিনিয়ে নেন বিক্রান্ত মাসে। একদিকে যেমন ‘সবরমতী এক্সপ্রেস’ তাঁকে এনে দিয়েছিল জনপ্রিয়তা তেমন অন্যদিকে' টুয়েলভ ফেল' ছবি তাঁর ঝুলিতে এনে দেয় জাতীয় পুরস্কার। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সব সময় খোলামেলা আলোচনা করতেই পছন্দ করেন।

সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন বিক্রান্ত
সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন বিক্রান্ত

সম্প্রতি বিক্রান্ত মাসে তাঁর বিবাহিত জীবন নিয়ে এমন কিছু বলেছেন যা শিক্ষণীয়। স্ত্রী শীতল ঠাকুরের সঙ্গে বিবাহিত জীবন মসৃণ রাখার জন্য তিনি এমন কিছু করেন যা সকলের সামনে তুলে ধরেছেন তিনি। বিক্রান্তের মতে, একটি সুস্থ এবং স্বাভাবিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার আগে প্রয়োজন প্রাক্তনকে ভুলে যাওয়া।

আরও পড়ুন: মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর

২০২২ সালে শীতলকে বিয়ে করেছিলেন বিক্রান্ত। জীবনে অনেক ওঠাপড়া গেলেও ব্যক্তিগত জীবনে সমস্ত জটিলতা কাটিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা খুব ভালোভাবেই জানেন অভিনেতা। আর তাই সম্প্রতি নিজের আসন্ন সিরিজ ‘মুসাফির ক্যাফে’- এর প্রচারে এসে তিনি সুখী দাম্পত্যের পেছনে লুকিয়ে থাকার রহস্যের উদঘাটন করেন।

আরও পড়ুন: নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?

বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয় যারা কোনও সম্পর্ককে নাম দিতে চায় না অথবা লুকিয়ে রাখে সেটা সন্দেহজনক। আপনি যদি কারও সঙ্গে চার পাঁচ বছর কাটিয়ে থাকেন এবং তারপর সেটা সকলের থেকেই লুকিয়ে রাখেন তাহলে সেটা অবশ্যই সন্দেহজনক। আমি বা শীতল আমরা কেউ একে অপরের থেকে কিছু লুকিয়ে রাখি না।’

বিক্রান্ত মাসে ও শীতল ঠাকুরের সম্পর্ক

বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর এক দশকেরও বেশি সময় ধরে একসাথে আছেন। ২০১৫ সালে একজন সাধারণ বন্ধুর মাধ্যমে তাদের প্রথম দেখা হয়। তবে, পরে ২০১৮ সালে 'ব্রোকেন বাট বিউটিফুল' ওয়েব সিরিজের শুটিং করার সময় তারা প্রেমে পড়েন। ২০২২ সালের ১৪ই ফেব্রুয়ারি তারা রেজিস্ট্রি করেন এবং ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে একটি ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির ঘরে বরদান নামে এক পুত্রসন্তান জন্মায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe